Jeremiah 40:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রক্ষক-সেনাপতি নবূষরদন ইয়ারমিয়াকে রামা থেকে বিদায় দেবার পর তাঁর কাছে মাবুদের যে কালাম নাজেল হল, তার বৃত্তান্ত। নবূষরদন যখন তাঁকে গ্রহণ করলেন, তখন তিনি শিকলে বাঁধা অবস্থায় ছিলেন এবং জেরুশালেম ও এহুদার যে সমস্ত লোককে নির্বাসনের জন্য ব্যাবিলনে নেওয়া হচ্ছিল, তাদের মধ্যে উপস্থিত ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজরক্ষীদলের সেনাপতি নবূষরদন, যিরমিয়কে রামা-নগরে মুক্তি দেওয়ার পর, সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল। নবূষরদন জেরুশালেম ও যিহূদার যে সমস্ত বন্দিকে ব্যাবিলনে নির্বাসিত করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তাদের মাঝে যিরমিয়কে শৃঙ্খলে বদ্ধ অবস্থায় দেখতে পান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রক্ষক-সেনাপতি নবূষরদন যিরমিয়কে রামা হইতে বিদায় দিলে পর তাঁহার নিকটে সদাপ্রভুর যে বাক্য উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত। [নবূষরদন] যখন তাঁহাকে গ্রহণ করিলেন, তখন তিনি শৃঙ্খলে বদ্ধ, এবং যিরূশালেমের ও যিহূদার যে সমস্ত লোক নির্ব্বাসার্থে বাবিলে নীত হইতেছিল, তাহাদের মধ্যে উপস্থিত ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রক্ষক-সেনাপতি নবূষরদন যিরমিয়কে রামা হইতে বিদায় দিলে পর তাঁহার নিকটে সদাপ্রভুর যে বাক্য উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত। [নবূষরদন] যখন তাঁহাকে গ্রহণ করিলেন, তখন তিনি শৃঙ্খলে বদ্ধ, এবং যিরূশালেমের ও যিহূদার যে সমস্ত লোক নির্বাসনার্থে বাবিলে নীত হইতেছিল, তাহাদের মধ্যে উপস্থিত ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেম ও যিহূদার সব বন্দীদের বাবিলে নিয়ে যাবার সময় বাবিলের রাজার রক্ষীদলের সেনাপতি নবূষরদন তাদের সংগে যিরমিয়কেও শিকলে বেঁধে নিয়ে যাচ্ছিলেন। পথে তিনি রামা থেকে যিরমিয়কে ছেড়ে দিলেন। এর পর সদাপ্রভু যিরমিয়ের কাছে কথা বলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেম ও এহুদার সব বন্দীদের ব্যাবিলনে নিয়ে যাবার সময় ব্যাবিলনের বাদশাহ্‌র রক্ষীদলের সেনাপতি নবূষরদন তাদের সংগে ইয়ারমিয়াকেও শিকলে বেঁধে নিয়ে যাচ্ছিলেন। পথে তিনি রামা থেকে ইয়ারমিয়াকে ছেড়ে দিলেন। এর পর মাবুদ ইয়ারমিয়ার কাছে কথা বলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম ও যিহুদীয়ার অন্যান্য সমস্ত লোকদের সঙ্গে আমাকেও শৃঙ্খলিত অবস্থায় বন্দী করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হচ্ছিল। সৈন্যাধ্যক্ষ নেবুসর্দন রামাতে পৌঁছে আমাকে শৃঙ্খলমুক্ত করলেন। সেই সময় আমার কাছে প্রভু পরমেশ্বরের প্রত্যাদেশ এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটি হল প্রভুর একটি বার্তা যেটি যিরমিয়র কাছে এসেছিল যখন প্রধাণ দেহরক্ষী নবুষরদন তাকে রামা শহর থেকে বিতাড়িত করেছিল| এটা ঘটেছিল যখন নবূষরদন যিরমিয়কে শেকলে বাঁধা অবস্থায় জেরুশালেম এবং যিহূদা থেকে আসা অন্যান্য বন্দীদের সঙ্গে পেয়েছিল যাদের পরে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজার দেহরক্ষীদলের সেনাপতি নবূষরদন যিরমিয়কে রামা থেকে বিদায় দেবার পর যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য এসেছিল। এটা ঘটেছিল যেখানে যিরমিয়কে রাখা হয়েছিল এবং যেখানে যিরমিয়কে শেকলে বাঁধা হয়েছিল। তিনি যিরূশালেম ও যিহূদার সমস্ত বন্দীদের সঙ্গে ছিলেন, যারা বাবিলে নির্বাসিত হয়েছিল।