Jeremiah 40:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সেই ইহুদীরা সকলে যে সমস্ত স্থানে বিতাড়িত হয়েছিল, সেই সকল স্থান থেকে ফিরে এল, এহুদা দেশে মিস্পাতে গদলিয়ের কাছে উপস্থিত হল এবং প্রচুর আঙ্গুর-রস ও গ্রীষ্মের ফল সঞ্চয় করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তারা যেসব দেশে ছড়িয়ে পড়েছিল, সেই সমস্ত দেশ থেকে সবাই যিহূদা প্রদেশের মিস্‌পায়, গদলিয়ের কাছে ফিরে এল। তারা এসে প্রচুররূপে দ্রাক্ষারস ও গ্রীষ্মকালীন ফল সংগ্রহ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সেই যিহূদীরা সকলে যে সমস্ত স্থানে বিতাড়িত হইয়াছিল, সেই সমস্ত স্থান হইতে ফিরিয়া আসিল, যিহূদা দেশে মিস্পাতে গদলিয়ের নিকটে উপস্থিত হইল, এবং অপর্য্যাপ্ত দ্রাক্ষারস ও গ্রীষ্মের ফল সঞ্চয় করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সেই যিহূদীরা সকলে যে সমস্ত স্থানে বিতাড়িত হইয়াছিল, সেই সমস্ত স্থান হইতে ফিরিয়া আসিল, যিহূদা দেশে মিস্পাতে গদলিয়ের নিকটে উপস্থিত হইল, এবং অপর্যাপ্ত দ্রাক্ষারস ও গ্রীষেমর ফল সঞ্চয় করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তারা যে সব দেশে ছড়িয়ে পড়েছিল সেখান থেকে সবাই যিহূদা দেশের মিসপাতে গদলিয়ের কাছে ফিরে আসল। তারা প্রচুর পরিমাণে আংগুর-রস ও গরম কালের ফল জমা করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তারা যে সব দেশে ছড়িয়ে পড়েছিল সেখান থেকে সবাই এহুদা দেশের মিসপাতে গদলিয়ের কাছে ফিরে আসল। তারা প্রচুর পরিমাণে আংগুর-রস ও গরম কালের ফল জমা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন সেই সমস্ত স্থান থেকে যিহুদীয়ায় ফিরে এল। মিসপাতে গদলিয়ের কাছে তারা এল এবং প্রচুর পরিমাণে সুরা ও ফল সংগ্রহ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকরা যখন এই খবর পেলো তখন তারা এই সমস্ত দেশগুলি থেকে যিহূদায় ফিরে এসেছিল| তারা ফিরে এসেছিল গদলিয়র কাছে মিস্পাতে, বসতি স্থাপন করেছিল, প্রচুর পরিমাণে দ্রাক্ষারস তৈরী করেছিল এবং গ্রীষ্মকালীন ফলের ফসল সংগ্রহ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেই সমস্ত ইহুদীরা যে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল সেখান থেকে ফিরে এল। তারা যিহূদা দেশের মিসপাতে গদলিয়ের কাছে ফিরে এল। তারা প্রচুর পরিমাণে আঙ্গুর রস ও গরম কালের ফল চাষ করল।