Jeremiah 40:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কারেহের পুত্র যোহানন ও মাঠে অবস্থিত সৈন্যদের সমস্ত সেনাপতি মিস্পাতে গদলিয়ের কাছে এসে তাঁকে বললো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারেহের পুত্র যোহানন ও সমস্ত সৈন্যদলের সেনাপতিরা, যারা তখনও পর্যন্ত খোলা মাঠে ছিল, তারা মিস্পায় গদলিয়ের কাছে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কারেহের পুত্র যোহানন ও মাঠে অবস্থিত সৈন্যগণের সমস্ত সেনাপতি মিস্পাতে গদলিয়ের নিকটে আসিয়া তাঁহাকে কহিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কারেহের পুত্র যোহানন ও মাঠে অবস্থিত সৈন্যগণের সমস্ত সেনাপতি মিস্পাতে গদলিয়ের নিকটে আসিয়া তাঁহাকে কহিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে কারেহের ছেলে যোহানন ও খোলা মাঠে থাকা সৈন্যদের সব সেনাপতিরা মিসপাতে গদলিয়ের কাছে এসে তাঁকে বলল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে কারেহের ছেলে যোহানন ও খোলা মাঠে থাকা সৈন্যদের সব সেনাপতিরা মিসপাতে গদলিয়ের কাছে এসে তাঁকে বলল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যোহানন এবং সেনাপতিরা, যারা আত্মসমর্পণ করেনি, তারা মিসপাতে গদলিয়ের কাছে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারেহের পুত্র যোহানন এবং যিহূদার সৈন্যদের আধিকারিকরা মিস্পাতে গদলিয়র কাছে আবার এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে কারেহের ছেলে যোহানন ও গ্রামাঞ্চলে থাকা সৈন্যদের সমস্ত সেনাপতি মিস্পাতে গদলিয়ের কাছে এল।