Jeremiah 40:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনি কি জানেন, অম্মোনীয়দের বাদশাহ্‌ বালীস আপনার প্রাণনাশ করতে নথনিয়ের পুত্র ইসমাইলকে প্রেরণ করেছেন? কিন্তু অহীকামের পুত্র গদলিয় তাদের কথায় বিশ্বাস করলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাঁকে বলল, “আপনি কি জানেন না, অম্মোনীয়দের রাজা বালিস্, নথনিয়ের পুত্র ইশ্মায়েলকে, আপনাকে হত্যা করার জন্য পাঠিয়েছেন?” কিন্তু অহীকামের পুত্র গদলিয় তাদের কথায় বিশ্বাস করলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনি কি জানেন, অম্মোন-সন্তানদের রাজা বালীস আপনার প্রাণনাশ করিতে নথনিয়ের পুত্র ইশ্মায়েলকে প্রেরণ করিয়াছেন? কিন্তু অহীকামের পুত্র গদলিয় তাহাদের কথায় বিশ্বাস করিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনি কি জানেন, অম্মোন-সন্তানদের রাজা বালীস আপনার প্রাণনাশ করিতে নথনিয়ের পুত্র ইশ্মায়েলকে প্রেরণ করিয়াছেন? কিন্তু অহীকামের পুত্র গদলিয় তাহাদের কথায় বিশ্বাস করিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আপনি কি জানেন যে, অম্মোনীয়দের রাজা বালীস আপনাকে মেরে ফেলবার জন্য নথনিয়ের ছেলে ইশ্মায়েলকে পাঠিয়েছেন?” অহীকামের ছেলে গদলিয় কিন্তু তাদের কথা বিশ্বাস করলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আপনি কি জানেন যে, অম্মোনীয়দের বাদশাহ্‌ বালীস আপনাকে হত্যা করবার জন্য নথনিয়ের ছেলে ইসমাইলকে পাঠিয়েছেন?” অহীকামের ছেলে গদলিয় কিন্তু তাদের কথা বিশ্বাস করলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁকে বলল, আপনি কি জানেন না, আম্মোনের রাজা বেলিস আপনাকে হত্যা করার জন্য নথনিয়ের পুত্র ইশ্মায়েলকে পাঠিয়েছেন? গদলিয় এ কথা বিশ্বাস করলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা গদলিয়কে বলেছিল, “আপনি কি জানেন যে, অম্মোনের লোকদের রাজা বালীস নথনিয়়ের পুত্র ইশ্মায়েলকে পাঠিয়েছে আপনাকে হত্যা করার জন্য?” কিন্তু অহীকামের পুত্র গদলিয় তাদের কথা বিশ্বাস করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাঁকে বলল, “আপনি কি জানেন, অম্মোনীয়দের রাজা বালীস আপনাকে খুন করার জন্য নথনিয়ের ছেলে ইশ্মায়েলকে পাঠিয়েছেন?” কিন্তু অহীকামের ছেলে গদলিয় তাদের কথা বিশ্বাস করলেন না।