Jeremiah 40:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কারেহের পুত্র যোহানন মিস্পাতে গদলিয়কে গোপনে বললো, যদি আপনার অনুমতি হয়, তবে আমি গিয়ে নথনিয়ের পুত্র ইসমাইলকে হত্যা করি, কেউ তা জানতে পারবে না; সে কেন আপনার প্রাণ নষ্ট করবে? করলে আপনার কাছে সংগৃহীত সমস্ত ইহুদী ছিন্নভিন্ন হবে এবং এহুদার অবশিষ্টাংশ বিনষ্ট হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন কারেহের পুত্র যোহানন মিস্‌পায় গোপনে গদলিয়কে বলল, “আমাকে অনুমতি দিন, আমি গিয়ে নথনিয়ের পুত্র ইশ্মায়েলকে হত্যা করি। কেউ সেই কথা জানতে পারবে না। সে কেন আপনার প্রাণ হরণ করবে এবং আপনার চারপাশে জড়ো হওয়া ইহুদিদের ছড়িয়ে পড়তে ও যিহূদার অবশিষ্টাংশকে ধ্বংস হতে দেবেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কারেহের পুত্র যোহানন মিস্পাতে গদলিয়কে গোপনে কহিল, যদি আপনার অনুমতি হয়, তবে আমি গিয়া নথনিয়ের পুত্র ইশ্মায়েলকে বধ করি, কেহ তাহা জানিতে পারিবে না; সে কেন আপনার প্রাণ নষ্ট করিবে? করিলে আপনার নিকটে সংগৃহিত সমস্ত যিহূদী ছিন্নভিন্ন, এবং যিহূদার অবশিষ্টাংশ বিনষ্ট হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কারেহের পুত্র যোহানন মিস্পাতে গদলিয়কে গোপনে কহিল, যদি আপনার অনুমতি হয়, তবে আমি গিয়া নথনিয়ের পুত্র ইশ্মায়েলকে বধ করি, কেহ তাহা জানিতে পারিবে না; সে কেন আপনার প্রাণ নষ্ট করিবে? করিলে আপনার নিকটে সংগৃহীত সমস্ত যিহূদী ছিন্নভিন্ন, এবং যিহূদার অবশিষ্টাংশ বিনষ্ট হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন কারেহের ছেলে যোহানন মিসপাতে গদলিয়কে গোপনে বলল, “আপনি অনুমতি দিলে আমি গিয়ে নথনিয়ের ছেলে ইশ্মায়েলকে মেরে ফেলব, কেউ জানতে পারবে না। সে কেন আপনাকে মেরে ফেলবে? তাতে তো যে সব যিহূদীরা আপনার চারপাশে জড়ো হয়েছে তারা ছড়িয়ে পড়বে এবং যিহূদার বাকী লোকেরা ধ্বংস হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন কারেহের ছেলে যোহানন মিসপাতে গদলিয়কে গোপনে বলল, “আপনি অনুমতি দিলে আমি গিয়ে নথনিয়ের ছেলে ইসমাইলকে হত্যা করব, কেউ জানতে পারবে না। সে কেন আপনাকে হত্যা করবে? তাতে তো যে সব ইহুদীরা আপনার চারপাশে জমায়েত হয়েছে তারা ছড়িয়ে পড়বে এবং এহুদার বাকী লোকেরা ধ্বংস হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যোহানন গোপনে তাঁকে বললেন, ইশ্মায়েলকে হত্যা করে আসার অনুমতি আমাকে দিন। কেউ জানবে না কে তাকে হত্যা করেছে। আপনাকে হত্যা করার সুযোগ তাকে কেন দেবেন? তাহলে আপনার নেতৃত্বে যে ইহুদীরা ঐক্যবদ্ধ হয়েছে, তারা ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে পড়বে এবং যিহুদীয়াতে যারা, অবশিষ্ট পরিত্যক্ত ছিল, তাদের উপর নেমে আসবে বিপর্যয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যোহানন ব্যক্তিগত ভাবে কথা বলেছিল গদলিয়র সঙ্গে মিস্পাতে| যোহানন বলেছিল, আমরা আপনাকে হত্যা করতে দেব না| “আপনি যদি আমায় অনুমতি দেন, আমি ইশ্মায়েলকে হত্যা করব এবং ফিরে আসব| কেউ এ সম্বন্ধে জানতে পারবে না| ইশ্মায়েল এর হাতে আপনাকে হত্যা হতে দেওয়া আমাদের উচিৎ‌ নয়| আমরা আপনাকে হারাতে চাই না কারণ আপনি যদি নিহত হন তাহলে যিহূদার লোক আবার বিভিন্ন দেশগুলিতে ছড়িয়ে পড়বে| এবং ফলস্বরূপ, যিহূদার পড়ে থাকা লোকগুলো প্রাণ হারাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই কারেহের ছেলে যোহানন মিস্পাতে গদলিয়কে গোপনে বলল, “আমাকে নথনিয়ের ছেলে ইশ্মায়েলকে হত্যা করার অনুমতি দিন। কেউ আমাকে সন্দেহ করবে না। সে কেন আপনাকে হত্যা করবে? যে সমস্ত ইহুদীরা আপনার চারপাশে জড়ো হয়েছে তাদের ছড়িয়ে পড়তে এবং যিহূদার অবশিষ্ট লোকেদের ধ্বংস হতে কেন অনুমতি দিচ্ছেন?”