Jeremiah 40:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু অহীকামের পুত্র গদলিয় কারেহের পুত্র যোহাননকে বললেন, এই কাজ করো না; কেননা ইসমাইলের বিষয়ে তুমি যা বলছো, তা মিথ্যে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অহীকামের পুত্র গদলিয়, কারেহের পুত্র যোহাননকে বললেন, “তুমি এরকম কাজ করবে না। তুমি ইশ্মায়েল সম্পর্কে যে কথা বলছ, তা সত্যি নয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অহীকামের পুত্র গদলিয় কারেহের পুত্র যোহাননকে কহিলেন, এ কার্য্য করিও না; কেননা ইশ্মায়েলের বিষয়ে তুমি যাহা বলিতেছ, তাহা মিথ্যা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অহীকামের পুত্র গদলিয় কারেহের পুত্র যোহাননকে কহিলেন, এই কার্য করিও না; কেননা ইশ্মায়েলের বিষয়ে তুমি যাহা বলিতেছ, তাহা মিথ্যা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু অহীকামের ছেলে গদলিয় কারেহের ছেলে যোহাননকে বললেন, “ঐ রকম কাজ কোরো না। তুমি ইশ্মায়েলের বিষয়ে যা বলছ তা মিথ্যা।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু অহীকামের ছেলে গদলিয় কারেহের ছেলে যোহাননকে বললেন, “ঐ রকম কাজ কোরো না। তুমি ইসমাইলের বিষয়ে যা বলছ তা মিথ্যা।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু গদলিয় বললেন, না ভাই, তুমি এ কাজ করো না। ইশ্মায়েল সম্বন্ধে তুমি যা বলছ, তা আমি বিশ্বাস করতে পারছি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু গদলিয় যোহাননকে বলেছিল, “না ইশ্মায়েলকে হত্যা করো না| তোমরা ইশ্মায়েল সম্বন্ধে যা বলছো তা সত্যি নয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অহীকামের ছেলে গদলিয় কারেহের ছেলে যোহাননকে বললেন, “এটা কাজ কোরো না। কারণ তুমি ইশ্মায়েলের বিষয়ে মিথ্যা বলছ।”