Jeremiah 40:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রক্ষক-সেনাপতি ইয়ারমিয়াকে গ্রহণ করে বললেন, তোমার আল্লাহ্ মাবুদ এই স্থানের বিষয়ে এই অমঙ্গলের কথা বলেছিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রক্ষীদলের সেনাপতি যখন যিরমিয়কে দেখতে পেলেন, তিনি তাঁকে বললেন, “আপনার ঈশ্বর সদাপ্রভু এই স্থানের বিরুদ্ধে এই বিপর্যয়ের কথাই ঘোষণা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রক্ষক-সেনাপতি যিরমিয়কে গ্রহণ করিয়া কহিলেন, তোমার ঈশ্বর সদাপ্রভু এই স্থানের বিষয়ে এই অমঙ্গলের কথা বলিয়াছিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রক্ষক-সেনাপতি যিরমিয়কে গ্রহণ করিয়া কহিলেন, তোমার ঈশ্বর সদাপ্রভু এই স্থানের বিষয়ে এই অমঙ্গলের কথা বলিয়াছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরমিয়কে ছেড়ে দেবার সময় নবূষরদন তাঁকে বলেছিলেন, “আপনার ঈশ্বর সদাপ্রভু যিহূদার বিরুদ্ধে এই ধ্বংসের কথাই বলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়ারমিয়াকে ছেড়ে দেবার সময় নবূষরদন তাঁকে বলেছিলেন, “আপনার মাবুদ আল্লাহ্ এহুদার বিরুদ্ধে এই ধ্বংসের কথাই বলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৈন্যাধ্যক্ষ আমাকে একদিকে নিয়ে গিয়ে বললেন, প্রভু পরমেশ্বর, আপনাদের আরাধ্য ঈশ্বর এই দেশকে আসন্ন ধ্বংসের যে অমঙ্গল সঙ্কেত দিয়েছিলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবূষরদন যিরমিয়কে খুঁজে পাওয়ার পর বলেছিল, “যিরমিয়, প্রভু, তোমার ঈশ্বর ঘোষণা করেছিলেন যে এই বিপর্যয় এই স্থানের ওপর আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রধান সেনাপতি যিরমিয়কে ধরলেন ও তাঁকে বললেন, “সদাপ্রভু, তোমার ঈশ্বর এই জায়গার বিরুদ্ধে এই অমঙ্গলের কথা বলেছেন।