Jeremiah 40:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ তা ঘটিয়েছেন, যেমন বলেছিলেন তেমনি করেছেন। তোমরা মাবুদের বিরুদ্ধে গুনাহ্‌ করেছ, তাঁর কথা মান্য কর নি, এজন্য তোমাদের প্রতি এই সব ঘটলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন সদাপ্রভু তাই ঘটতে দিয়েছেন। তিনি যেমন করবেন বলেছিলেন, ঠিক তেমনই করেছেন। এই সমস্তই এজন্য ঘটেছে, কারণ আপনারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছেন ও তাঁর আদেশ পালন করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু তাহা ঘটাইয়াছেন, যেমন বলিয়াছিলেন, তেমনি করিয়াছেন। তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছ, তাঁহার রবে অবধান কর নাই, এই জন্য তোমাদের প্রতি ইহা ঘটিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু তাহা ঘটাইয়াছেন, যেমন বলিয়াছিলেন, তেমনি করিয়াছেন। তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছ, তাঁহার রবে অবধান কর নাই, এই জন্য তোমাদের প্রতি ইহা ঘটিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন সদাপ্রভু যা করবেন বলেছিলেন ঠিক তা-ই তিনি করেছেন। এই সব ঘটেছে, কারণ আপনারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছেন এবং তাঁর কথার অবাধ্য হয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন মাবুদ যা করবেন বলেছিলেন ঠিক তা-ই তিনি করেছেন। এই সব ঘটেছে, কারণ আপনারা মাবুদের বিরুদ্ধে গুনাহ্‌ করেছেন এবং তাঁর কথার অবাধ্য হয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজ তিনি তাঁর সেই প্রতিজ্ঞা পূর্ণ করেছেন। এই ঘটনা ঘটেছে প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে আপনার স্বজাতির পাপের জন্য ও তাঁর অবাধ্য হওয়ার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং এখন তিনি যে ভাবে যেটা হবে বলেছিলেন সেই ভাবে প্রতিটি জিনিষ করলেন| যিহূদার লোকরা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে বহু পাপ কাজ সংগঠিত করেছিল বলেই এই বিপর্যয় ঘটেছিল| তারা প্রভুকে অমান্য করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সদাপ্রভু এটা করেছেন, তিনি যেমন চুক্তি করেছিলেন, তেমন করেছেন। কারণ তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছ এবং তাঁর কথার অবাধ্য হয়েছ।