Jeremiah 40:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন দেখ, আজ আমি তোমার হাতের শিকল থেকে তোমাকে মুক্ত করলাম; তুমি যদি আমার সঙ্গে ব্যাবিলনে যেতে ইচ্ছা কর, তবে এসো, আমি তোমার প্রতি অনুগ্রহদৃষ্টি রাখবো; আর যদি আমার সঙ্গে ব্যাবিলনে যেতে তোমার ইচ্ছা না হয়, তবে ক্ষান্ত হও; দেখ, সমস্ত দেশ তোমার সম্মুখে আছে; যে স্থানে যাওয়া তোমার উত্তম ও ভাল মনে হয়, সেই স্থানে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি আজ আপনার কব্জির শৃঙ্খল থেকে আপনাকে মুক্ত করছি। আপনি যদি চান, তাহলে আমার সঙ্গে ব্যাবিলনে যেতে পারেন, আমি আপনার তত্ত্বাবধান করব। কিন্তু আপনি যদি যেতে না চান, তাহলে যাবেন না। দেখুন, সমস্ত দেশ আপনার সামনে পড়ে আছে; আপনি যেখানে ইচ্ছা সেখানে যান।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন দেখ, অদ্য আমি তোমার হস্তের শৃঙ্খল হইতে তোমাকে মুক্ত করিলাম; তুমি যদি আমার সহিত বাবিলে যাইতে ইচ্ছা কর, তবে আইস, আমি তোমার প্রতি অনুগ্রহদৃষ্টি রাখিব; আর যদি আমার সহিত বাবিলে যাইতে তোমার ইচ্ছা না হয়, তবে ক্ষান্ত হও; দেখ, সমস্ত দেশ তোমার সম্মুখে আছে; যে স্থানে যাওয়া তোমার উত্তম ও বিহিত বোধ হয়, সেই স্থানে যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন দেখ, অদ্য আমি তোমার হস্তের শৃঙ্খল হইতে তোমাকে মুক্ত করিলাম; তুমি যদি আমার সহিত বাবিলে যাইতে ইচ্ছা কর, তবে আইস, আমি তোমার প্রতি অনুগ্রহদৃষ্টি রাখিব; আর যদি আমার সহিত বাবিলে যাইতে তোমার ইচ্ছা না হয়, তবে ক্ষান্ত হও; দেখ, সমস্ত দেশ তোমার সম্মুখে আছে; যে স্থানে যাওয়া তোমার উত্তম ও বিহিত বোধ হয়, সেই স্থানে যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আজ আমি আপনার হাতের শিকল থেকে আপনাকে মুক্ত করলাম। আপনি যদি চান তবে আমার সংগে আপনি বাবিলে যেতে পারেন, আমি আপনার দেখাশোনা করব; কিন্তু যদি যেতে না চান তবে যাবেন না। দেখুন, গোটা দেশটা আপনার সামনে পড়ে আছে; আপনি যেখানে খুশী যেতে পারেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আজ আমি আপনার হাতের শিকল থেকে আপনাকে মুক্ত করলাম। আপনি যদি চান তবে আমার সংগে আপনি ব্যাবিলনে যেতে পারেন, আমি আপনার দেখাশোনা করব; কিন্তু যদি যেতে না চান তবে যাবেন না। দেখুন, গোটা দেশটা আপনার সামনে পড়ে আছে; আপনি যেখানে খুশী যেতে পারেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন আমি আপনার শৃঙ্খল মোচন করলাম, মুক্তি দিলাম আপনাকে। যদি আপনি আমার সঙ্গে ব্যাবিলনে যেতে চান, যেতে পারেন। আমি আপনার সুখ-সুবিধা ও রক্ষণাবেক্ষণের ভার নেব। তবে, যদি যেতে না চান, যাবেন না। সমগ্র দেশ আপনার সামনে রয়েছে, দেশের যেখানে ইচ্ছা, আপনি সেখানে স্বচ্ছন্দে যেতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয় এখন তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি| আমি তোমার হাতকড়া খুলে দিচ্ছি| তুমি যদি আমার সঙ্গে বাবিলে আসতে চাও আসতে পারো| আমি তোমার সব রকম খেয়াল রাখব| আর যদি না যেতে চাও এসো না| এটা কোন ব্যাপার নয়| তোমার জন্য সব রাস্তা খোলা| যেখানে খুশি তুমি যেতে পারো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এখন দেখ! আজ আমি তোমাদের শেকল থেকে মুক্ত করেছি, যা তোমাদের হাতে ছিল। যদি এটি তোমাদের চোখে ভালো হয়, তবে আমার সঙ্গে বাবিলে যেতে পার; এস, আমি তোমার যত্ন নেব; কিন্তু যদি আমার সাথে বাবিলে যেতে না চাও, তবে যেও না। তোমাদের সামনে থাকা সমস্ত দেশগুলি দেখ। তোমাদের চোখে যেখানে যাওয়া ভালো ও সঠিক, সেখানে যাও।”