Jeremiah 40:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়ারমিয়া তখনও কিছু বলছেন না দেখে আবারও তিনি বললেন, ভাল, তুমি শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে ফিরে যাও, ব্যাবিলনের বাদশাহ্‌ তাঁকেই এহুদার নগরগুলোর উপরে শাসনকর্তা নিযুক্ত করেছেন, তুমি লোকদের মধ্যে তাঁর সঙ্গে বাস কর; কিংবা যে কোন স্থানে যাওয়া তোমার ভাল মনে হয়, সেই স্থানে যাও।’ পরে রক্ষক-সেনাপতি তাঁকে পাথেয় ও উপঢৌকন দিয়ে বিদায় করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু, যিরমিয় সেখান থেকে ফিরে যাওয়ার আগেই নবূষরদন আরও বললেন, “আপনি শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে যান। ব্যাবিলনের রাজা তাঁকেই যিহূদার নগরগুলির উপরে প্রশাসকরূপে নিযুক্ত করেছেন। তাঁরই সঙ্গে আপনি লোকদের মাঝে বসবাস করুন, অথবা অন্যত্র যেখানে আপনি যেতে চান, চলে যান।” তারপর সেই সেনাপতি তাঁকে বিভিন্ন পাথেয় ও একটি উপহার দিয়ে তাঁকে বিদায় দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তখনও ফিরিতেছেন না [দেখিয়া কহিলেন], ‘ভাল, তুমি শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে ফিরিয়া যাও, বাবিল-রাজ তাঁহাকেই যিহূদার নগরসমূহের উপরে শাসনকর্ত্তা নিযুক্ত করিয়াছেন, তুমি লোকদের মধ্যে তাঁহার সহিত বাস কর; কিম্বা যে কোন স্থানে যাওয়া তোমার বিহিত বোধ হয়, সেই স্থানে যাও।’ পরে রক্ষক-সেনাপতি তাঁহাকে পাথেয় ও উপঢৌকন দিয়া বিদায় করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তখনও ফিরিতেছেন না [দেখিয়া কহিলেন], ‘ভাল, তুমি শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে ফিরিয়া যাও, বাবিল-রাজ তাঁহাকেই যিহূদার নগরসমূহের উপরে শাসনকর্তা নিযুক্ত করিয়াছেন, তুমি লোকদের মধ্যে তাঁহার সহিত বাস কর; কিম্বা যে কোন স্থানে যাওয়া তোমার বিহিত বোধ হয়, সেই স্থানে যাও।’ পরে রক্ষক-সেনাপতি তাঁহাকে পাথেয় ও উপঢৌকন দিয়া বিদায় করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যিরমিয় সেখান থেকে যাবার আগেই নবূষরদন বললেন, “আপনি শাফনের নাতি, অর্থাৎ অহীকামের ছেলে গদলিয়ের কাছে ফিরে যান। বাবিলের রাজা যিহূদার সব শহরের উপরে গদলিয়কে নিযুক্ত করেছেন। আপনি তাঁর সংগে লোকদের মধ্যেই থাকতে পারেন কিম্বা আপনার খুশীমত অন্য কোথাও যেতে পারেন।” তারপর সেনাপতি তাঁকে খাবার-দাবার ও উপহার দিয়ে বিদায় দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইয়ারমিয়া সেখান থেকে যাবার আগেই নবূষরদন বললেন, “আপনি শাফনের নাতি, অর্থাৎ অহীকামের ছেলে গদলিয়ের কাছে ফিরে যান। ব্যাবিলনের বাদশাহ্‌ এহুদার সব শহরের উপরে গদলিয়কে নিযুক্ত করেছেন। আপনি তাঁর সংগে লোকদের মধ্যেই থাকতে পারেন কিংবা আপনার খুশীমত অন্য কোথাও যেতে পারেন।” তারপর সেনাপতি তাঁকে খাবার-দাবার ও উপহার দিয়ে বিদায় দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি কোনও উত্তর দেবার আগেই নেবুসর্দন বললেন, শাফনের পৌত্র অহীকমের পুত্র গদলিয়ের কাছে আপনি ফিরে যান। তাঁকে ব্যাবিলনরাজ যিহুদীয়ার সমগ্র নগরের শাসনকর্তা নিযুক্ত করেছেন এবং আপনি তাঁর কাছে আপনার স্বজাতির মাঝে থাকতে পারবেন। অথবা আপনার যেখানে ইচ্ছা যেতে পারেন। তারপর তিনি আমাকে একটি উপহার ও কিছু খাবার সঙ্গে দিলেন এবং আমাকে যাত্রাপথে রওনা করিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অথবা তুমি গিয়ে শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়র সঙ্গে থাকতে পারো| বাবিলের রাজা গদলিয়কে যিহূদার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছেন| সুতরাং যিহূদার লোকদের কাছেও ফিরে যেতে পার, গদলিয়র সঙ্গেও থাকতে পারো অথবা যেখানে খুশী তুমি যাও|” এরপর নবূষরদন যিরমিয়কে কিছু খাবার এবং একটি উপহার দিয়ে মুক্ত করে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন যিরমিয় কোন উত্তর দিলেন না, নবূষরদন বললেন, “শাফনের নাতি, অহীকামের ছেলে গদলিয়, যাকে বাবিলের রাজা যিহূদার সব শহরের উপরে নিযুক্ত করেছেন, তাঁর কাছে যাও। তাঁর লোকেদের সঙ্গে থাকতে পার অথবা তোমার চোখে যে জায়গা ভালো লাগে সেখানে যেতে পার।” রাজার দেহরক্ষীদলের সেনাপতি তাঁকে খাবার ও উপহার দিলেন ও তারপর তাঁকে বিদায় দিলেন।