Jeremiah 40:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অর্থাৎ নথনিয়ের পুত্র ইসমাইল এবং যোহানন ও যোনাথন নামে কারেহের দুই পুত্র, তন্‌হূমতের পুত্র সরায়, নটোফাতীয় এফয়ের পুত্ররা ও মাখাথীয়ের পুত্র যাসনিয়, এরা নিজ নিজ লোকদের সঙ্গে উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তখন মিস্‌পাতে গদলিয়ের কাছে এল। এদের মধ্যে ছিল নথনিয়ের পুত্র ইশ্মায়েল, কারেহের দুই পুত্র যোহানন ও যোনাথন, তন্‌হূমতের পুত্র সরায়, নটোফাতীয় এফয়ের পুত্রেরা এবং মাখাতীয়ের পুত্র যাসনিয় ও তাদের লোকেরা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা মিস্পাতে গদলিয়ের কাছে আসিল; অর্থাৎ নথনিয়ের পুত্র ইশ্মায়েল এবং যোহানন ও যোনাথন নামে কারেহের দুই পুত্র, তন্‌হূমতের পুত্র সরায়, নটোফাতীয় এফয়ের পুত্রগণ ও মাখাথীয়ের পুত্র যাসনিয়, ইহারা আপন আপন লোকদের সহিত উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা মিস্পাতে গদলিয়ের কাছে আসিল; অর্থাৎ নথনিয়ের পুত্র ইশ্মায়েল এবং যোহানন ও যোনাথন নামে কারেহের দুই পুত্র, তন্‌হূমতের পুত্র সরায়, নটোফাতীয় এফয়ের পুত্রগণ ও মাখাথীয়ের পুত্র যাসনিয়, ইহারা আপন আপন লোকদের সহিত উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই সৈন্যেরা, অর্থাৎ নথনিয়ের ছেলে ইশ্মায়েল, কারেহের দুই ছেলে যোহানন ও যোনাথন, তন্‌হূমতের ছেলে সরায়, নটোফাতীয় এফয়ের ছেলেরা এবং মাখাথীয়ের ছেলে যাসনিয় ও তাদের লোকেরা মিসপাতে গদলিয়ের কাছে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই সৈন্যেরা, অর্থাৎ নথনিয়ের ছেলে ইসমাইল, কারেহের দুই ছেলে যোহানন ও যোনাথন, তন্‌হূমতের ছেলে সরায়, নটোফাতীয় এফয়ের ছেলেরা এবং মাখাথীয়ের ছেলে যাসনিয় ও তাদের লোকেরা মিসপাতে গদলিয়ের কাছে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই নথনিয়ের পুত্র ইশ্মায়েল, কারেহের পুত্র যোহানন, অনহূমতের পুত্র সরায়, নটোফা নিবাসী এফয়ের পুত্রগণ এবং মাকাহ্‌ নিবাসী যাসনিয় তাদের লোকজন নিয়ে মিসপাতে গদলিয়ের কাছে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং যিহূদার সৈন্যরা মিস্পাতে এসে গদলিয়র সঙ্গে দেখা করতে সুযোগ দিয়েছিল| সৈন্যদের মধ্যে ছিল: নথনিয়়ের পুত্র ইশ্মায়েল, কারেহের দুই পুত্র যোহানন ও যোনাথন, তন্হূমতের পুত্র সরায় নটোফা থেকে এফ-এর পুত্ররা এবং মাখাথীয়ের পুত্র যাসনিয় এবং তাদের লোকরা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তারা মিস্পাতে গদলিয়ের কাছে এল। এই লোকেরা ছিল নথনিয়ের ছেলে ইশ্মায়েল, কারেহের ছেলে যোহানন ও যোনাথন, তনহূমতের ছেলে সরায়, নটোফাতীয় এফয়ের ছেলেরা এবং মাখাথীয়ের ছেলে যাসনিয় তারা ও তাদের লোকেরা।