Jeremiah 40:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয় তাদের কাছে ও তাদের লোকদের কাছে শপথ করে বললেন, তোমরা কল্দীয়দের গোলামদের ভয় করো না, দেশে বাস করে ব্যাবিলনের বাদশাহ্র গোলাম হও, তাতে তোমাদের মঙ্গল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয় এক শপথ গ্রহণ করে তাদের ও তাদের লোকেদের পুনরায় আশ্বস্ত করলেন। তিনি বললেন, “ব্যাবিলনীয়দের সেবা করতে তোমরা ভয় পেয়ো না। তোমরা দেশের মধ্যে বসবাস করো এবং ব্যাবিলনের রাজার সেবা করো, তাহলে তোমাদের মঙ্গল হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয় তাহাদের কাছে ও তাহাদের লোকদের কাছে শপথ করিয়া বলিলেন, তোমরা কল্দীয়দের দাস হইতে ভয় করিও না, দেশে বাস করিয়া বাবিল-রাজের দাস হও, তাহাতে তোমাদের মঙ্গল হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয় তাহাদের কাছে ও তাহাদের লোকদের কাছে শপথ করিয়া বলিলেন, তোমরা কল্দীয়দের দাস হইতে ভয় করিও না, দেশে বাস করিয়া বাবিল-রাজের দাস হও, তাহাতে তোমাদের মঙ্গল হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাফনের নাতি, অর্থাৎ অহীকামের ছেলে গদলিয় তাদের ও তাদের লোকদের কাছে শপথ করে এই কথা বললেন, “বাবিলীয়দের অধীন হতে তোমরা ভয় কোরো না; দেশে বাস কর ও বাবিলের রাজার অধীন হও, এতে তোমাদের ভাল হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাফনের নাতি, অর্থাৎ অহীকামের ছেলে গদলিয় তাদের ও তাদের লোকদের কাছে কসম খেয়ে এই কথা বললেন, “ব্যাবিলনীয়দের অধীন হতে তোমরা ভয় কোরো না; দেশে বাস কর ও ব্যাবিলনের বাদশাহ্র অধীন হও, এতে তোমাদের ভাল হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গদলিয় তাদের আশ্বাস দিয়ে বললেন, আমি আপনাদের কথা দিচ্ছি, এখানে আপনাদের কোনও ভয় নেই এবং ব্যাবিলনীয়দের কাছে আত্মসমর্পণেরও কোনও প্রয়োজন নেই। এই দেশেই আপনারা স্থায়ীভাবে বসবাস করুন, ব্যাবিলনরাজের অনুগত সেবক হন। তাহলে সবই আপনাদের পক্ষে মঙ্গলজনক হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গদলিয় ঐ সৈন্যদের নিরাপত্তা দেবার জন্য একটি শপথ নিয়ে বলেছিল: “সৈন্যগণ তোমাদের কোন ভয় নেই| তোমরা এখানে থেকে যাও, বসতি স্থাপন করো এবং বাবিলের রাজার সেবা কর| বাবিলেই তোমরা গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করো| তোমাদের তাতে মঙ্গল হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শাফনের নাতি অহীকামের ছেলে গদলিয় তাদের ও তাদের লোকদের কাছে শপথ করে বললেন, “কলদীয় কর্মচারীদের সেবা করতে ভয় কোরো না। এই দেশে বাস কর ও বাবিলের রাজার সেবা কর, এতেই তোমাদের ভাল হবে।