Jeremiah 41:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইরিশামার পৌত্র নথনিয়ের পুত্র ইসমাইল বাদশাহ্র প্রধান কর্মচারীদের মধ্যে গণনা-করা রাজ-বংশীয় ছিল; সপ্তম মাসে সে দশ জন পুরুষকে সঙ্গে নিয়ে মিস্পাতে অহীকামের পুত্র গদলিয়ের কাছে এল; আর তারা মিস্পাতে একত্রে ভোজন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইলীশামার পৌত্র নথনিয়ের পুত্র ইশ্মায়েল ছিল রাজবংশীয় এবং রাজার প্রধান কর্মচারীদের মধ্যে অন্যতম। আর এরকম হল, সপ্তম মাসে সে ও তার সঙ্গে আরও দশজন লোক মিস্পায় অহীকামের পুত্র গদলিয়ের কাছে এল। তারা যখন সেখানে একসঙ্গে আহার করছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইলীশামার পৌত্র নথনিয়ের পুত্র ইশ্মায়েল রাজার প্রধান কর্ম্মচারীদের মধ্যে গণিত রাজবংশীয় ছিল; সপ্তম মাসে সে দশ জন পুরুষকে সঙ্গে লইয়া মিস্পাতে অহীকামের পুত্র গদলিয়ের নিকটে আসিল; আর তাহারা মিস্পাতে একত্র ভোজন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইলিশামার পৌত্র নথনিয়ের পুত্র ইশ্মায়েল রাজার প্রধান কর্মচারীদের মধ্যে গণিত রাজবংশীয় ছিল; সপ্তম মাসে সে দশ জন পুরুষকে সঙ্গে লইয়া মিস্পাতে অহীকামের পুত্র গদলিয়ের নিকটে আসিল; আর তাহারা মিস্পাতে একত্রে ভোজন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলীশামার নাতি, অর্থাৎ নথনিয়ের ছেলে ইশ্মায়েল ছিল রাজার বংশের লোক ও রাজার উঁচু পদের কর্মচারীদের একজন। সে সপ্তম মাসে দশজন লোক সংগে নিয়ে মিসপাতে অহীকামের ছেলে গদলিয়ের কাছে আসল। তারা যখন একসংগে খাচ্ছিল, তখন ইশ্মায়েল ও তার সংগেকার দশজন লোক উঠে বাবিলের রাজার নিযুক্ত করা শাসনকর্তা গদলিয়কে তলোয়ারের আঘাতে মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইলীশামার নাতি, অর্থাৎ নথনিয়ের ছেলে ইসমাইল ছিল বাদশাহ্র বংশের লোক ও বাদশাহ্র উঁচু পদের কর্মচারীদের একজন। সে সপ্তম মাসে দশজন লোক সংগে নিয়ে মিসপাতে অহীকামের ছেলে গদলিয়ের কাছে আসল। তারা যখন একসংগে খাচ্ছিল, তখন ইসমাইল ও তার সংগেকার দশজন লোক উঠে ব্যাবিলনের বাদশাহ্র নিযুক্ত করা শাসনকর্তা গদলিয়কে তলোয়ারের আঘাতে হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিশামার পৌত্র এবং নথনিয়ের পুত্র ইশ্মায়েল ছিল রাজপরিবারের লোক এবং রাজার উচ্চপদস্থ কর্মচারীদের প্রধানদের মধ্যে অন্যতম। সেই বৎসরের সপ্তম মাসে সে দশজন লোক সঙ্গে নিয়ে গদলিয়ের সঙ্গে দেখা করতে মিসপাতে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাত মাসের মাথায় নথনিয়়ের পুত্র, ইলীশামার পৌত্র ইশ্মায়েল এসেছিল গদলিয়র কাছে| ইশ্মায়েল সঙ্গে নিয়ে এসেছিল আরো দশ জনকে| ঐ দশ জন লোক, ইশ্মায়েলের সঙ্গীরা এসে ছিল মিস্পা শহরে| ইশ্মায়েল ছিল রাজপরিবারের একজন সদস্য| সে ছিল যিহূদার রাজার রাজসভার একজন সভাসদ| ইশ্মায়েল ও তার সঙ্গীরা গদলিয়র সঙ্গে এক সঙ্গে খাওয়া-দাওয়া করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এটা ঘটল, ইলীশামার নাতি, নথনিয়ের ছেলে ইশ্মায়েল রাজবংশ থেকে সপ্তম মাসে দশ জন লোক সঙ্গে নিয়ে মিস্পাতে অহীকামের ছেলে গদলিয়ের কাছে আসল; তারা একসঙ্গে খাবার খেল।