Jeremiah 41:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইসমাইল মিস্পাতে অবশিষ্ট সমস্ত লোককে বন্দী করে নিয়ে গেল, রাজকুমারীরা ও যে সমস্ত লোক মিস্পাতে অবশিষ্ট ছিল, যাদেরকে নবূষরদন রক্ষক-সেনাপতি অহীকামের পুত্র গদলিয়ের হাতে দিয়েছিলেন, তাদেরকে নথনিয়ের পুত্র ইসমাইল বন্দী করে অম্মোনীয়দের কাছে যাবার জন্য প্রস্থান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিস্‌পায় যারা অবশিষ্ট ছিল, ইশ্মায়েল তাদের সবাইকে বন্দি করল। তাদের মধ্যে ছিল রাজকন্যারা এবং অবশিষ্ট অন্য সব লোক। তাদেরই উপরে রাজরক্ষীদলের সেনাপতি নবূষরদন, অহীকামের পুত্র গদলিয়কে প্রশাসকরূপে নিযুক্ত করেছিলেন। নথনিয়ের পুত্র তাদেরই বন্দি করে অম্মোনীয়দের কাছে পার হয়ে যাওয়ার জন্য যাত্রা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইশ্মায়েল মিস্পাতে অবশিষ্ট সমস্ত লোককে বন্দি করিয়া লইয়া গেল, রাজকুমারীগণ ও যে সমস্ত লোক মিস্পাতে অবশিষ্ট ছিল, যাহাদিগকে নবূষরদন রক্ষক-সেনাপতি অহীকামের পুত্র গদলিয়ের কাছে সমর্পণ করিয়াছিলেন, তাহাদিগকে নথনিয়ের পুত্র ইশ্মায়েল বন্দি করিয়া অম্মোন-সন্তানদের কাছে যাইবার জন্য প্রস্থান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইশ্মায়েল মিস্পাতে অবশিষ্ট সমস্ত লোককে বন্দি করিয়া লইয়া গেল, রাজকুমারীগণ ও যে সমস্ত লোক মিস্পাতে অবশিষ্ট ছিল, যাহাদিগকে নবূষরদন রক্ষক-সেনাপতি অহীকামের পুত্র গদলিয়ের কাছে সমর্পণ করিয়াছিলেন, তাহাদিগকে নথনিয়ের পুত্র ইশ্মায়েল বন্দি করিয়া অম্মোন-সন্তানদের কাছে যাইবার জন্য প্রস্থান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইশ্মায়েল মিসপার বাকী সব লোকদের বন্দী করল। তাদের মধ্যে ছিল রাজার মেয়েরা ও সেখানে রেখে যাওয়া অন্য সব লোকেরা। রাজার রক্ষীদলের সেনাপতি নবূষরদন এই সব লোকদের উপরে গদলিয়কে নিযুক্ত করেছিলেন। ইশ্মায়েল তাদের বন্দী করে নিয়ে অম্মোনীয়দের কাছে পার হয়ে যাওয়ার জন্য রওনা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসমাইল মিসপার বাকী সব লোকদের বন্দী করল। তাদের মধ্যে ছিল বাদশাহ্‌র মেয়েরা ও সেখানে রেখে যাওয়া অন্য সব লোকেরা। বাদশাহ্‌র রক্ষীদলের সেনাপতি নবূষরদন এই সব লোকদের উপরে গদলিয়কে নিযুক্ত করেছিলেন। ইসমাইল তাদের বন্দী করে নিয়ে অম্মোনীয়দের কাছে পার হয়ে যাওয়ার জন্য রওনা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সে রাজকুমারীদের ও মিসপার বাকি সমস্ত লোকজনকে বন্দী করল, যাদের রক্ষণাবেক্ষণের ভার সামরিক শাসক নেবুসর্দন গদলিয়ের হাতে দিয়েছিলেন। ইশ্মায়েল এই বন্দীদের নিয়ে আম্মোন অভিমুখে যাত্রা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইশ্মায়েল মিস্পা শহরের লোকদের জোর করে তার সঙ্গে নিয়ে গিয়েছিল নদী পার করে অম্মোন সম্প্রদায়ের লোকদের দেশে পৌঁছবার জন্য| (ঐ লোকদের মধ্যে ছিল রাজকন্যাগণ, এবং সাধারণ মানুষ যাদের নবূখদ্রিত্‌সর বন্দী করে নি| নবূষরদন, রাজার বিশেষ রক্ষীদের আধিকারিক, গদলিয়কে এই লোকদের রাজ্যপাল করেছিল|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইশ্মায়েল মিস্পাতে অবশিষ্ট লোকেদের বন্দী করে নিয়ে গেল। রাজকুমারীরা ও যারা মিস্পাতে অবশিষ্ট ছিল, যাদের উপর রাজার দেহরক্ষীদলের সেনাপতি নবূষরদন অহীকামের ছেলে গদলিয়কে নিযুক্ত করেছিলেন। নথনিয়ের ছেলে ইশ্মায়েল তাদের বন্দী করে নিয়ে অম্মোন সন্তানদের কাছে যাওয়ার জন্য চলে গেল।