Jeremiah 41:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সেনাপতিরা সকলে যখন শুনতে পেল যে, নথনিয়ের পুত্র ইসমাইল এসব দুষ্কর্ম করেছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সমস্ত সৈন্যাধ্যক্ষেরা নথনিয়ের পুত্র ইশ্মায়েলের কৃত অপরাধের কথা শুনতে পেল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু কারেহের পুত্র যোহানন ও তাহার সঙ্গী সেনাপতিরা সকলে যখন শুনিতে পাইল যে, নথনিয়ের পুত্র ইশ্মায়েল এই সকল দুষ্ক্রিয়া করিয়াছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু কারেহের পুত্র যোহানন ও তাহার সঙ্গী সেনাপতিরা সকলে যখন শুনিতে পাইল যে, নথনিয়ের পুত্র ইশ্মায়েল এই সকল দুষ্ক্রিয়া করিয়াছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারেহের ছেলে যোহানন ও তার সংগের সৈন্যদলের সব সেনাপতিরা যখন ইশ্মায়েলের সব অন্যায় কাজের কথা শুনতে পেল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারেহের ছেলে যোহানন ও তার সংগের সৈন্যদলের সব সেনাপতিরা যখন ইসমাইলের সব অন্যায় কাজের কথা শুনতে পেল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইশ্মায়েলের এই নৃশংস হত্যাকাণ্ডের কথা যোহানন ও সমস্ত সেনাপতিদের কানে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারেহের পুত্র যোহানন এবং তার সঙ্গের সেনা আধিকারিকরা ইশ্মায়েলের দুষ্ট কর্মসমূহের কথা শুনেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু কারেহের ছেলে যোহানন ও তার সঙ্গী সেনাপতিরা শুনল যে, নথনিয়ের ছেলে ইশ্মায়েলের এইসব অন্যায় কাজ করেছে।