Jeremiah 41:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইসমাইলের সঙ্গে যেসব লোক ছিল, তারা কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সেনাপতিদেরকে দেখে আনন্দিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইশ্মায়েলের কাছে থাকা সব লোক যখন কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সৈন্যাধ্যক্ষদের দেখতে পেল, তারা ভীষণ খুশি হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইশ্মায়েলের সঙ্গে যে সকল লোক ছিল, তাহারা কারেহের পুত্র যোহাননকে ও তাহার সঙ্গী সেনাপতিদিগকে দেখিয়া আনন্দিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইশ্মায়েলের সঙ্গে যে সকল লোক ছিল, তাহারা কারেহের পুত্র যোহাননকে ও তাহার সঙ্গী সেনাপতিদিগকে দেখিয়া আনন্দিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইশ্মায়েল মিসপা থেকে যে সব লোকদের বন্দী করে নিয়ে যাচ্ছিল তারা যোহানন ও তার সংগের সৈন্যদলের সেনাপতিদের দেখে খুশী হল এবং ফিরে যোহাননের কাছে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসমাইল মিসপা থেকে যে সব লোকদের বন্দী করে নিয়ে যাচ্ছিল তারা যোহানন ও তার সংগের সৈন্যদলের সেনাপতিদের দেখে খুশী হল এবং ফিরে যোহাননের কাছে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইশ্মায়েলের বন্দীরা যোহাননকে এবং তার সঙ্গী সৈন্যদলের সেনাপতিদের দেখে খুব আনন্দিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইশ্মায়েলের বন্দীরা যোহানন এবং তার সঙ্গে সেনা আধিকারিকদের দেখে খুব খুশী হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন এটা ঘটল, ইশ্মায়েলের সঙ্গে যে সব লোক ছিল, তারা কারেহের ছেলে যোহানন ও তার সঙ্গী সেনাপতিদের দেখে খুশী হল।