Jeremiah 41:14 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসমাইল যেসব লোককে বন্দী করে মিস্পা থেকে নিয়ে যাচ্ছিল, তারা ঘুরে কারেহের পুত্র যোহাননের কাছে ফিরে এল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিস্‌পায় যত লোককে ইশ্মায়েল বন্দি করেছিল, তারা ফিরে কারেহের পুত্র যোহাননের সঙ্গে যোগ দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইশ্মায়েল সেই যে সকল লোককে বন্দি করিয়া মিস্পা হইতে লইয়া যাইতেছিল, তাহারা ঘুরিয়া কারেহের পুত্র যোহাননের নিকটে ফিরিয়া আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইশ্মায়েল সেই যে সকল লোককে বন্দি করিয়া মিস্পা হইতে লইয়া যাইতেছিল, তাহারা ঘুরিয়া কারেহের পুত্র যোহাননের নিকটে ফিরিয়া আসিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা ছুটে গেল তাদের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মিস্পাতে ইশ্মায়েল কর্ত্তৃক যাদের বন্দী করে নেওয়া হয়েছিল সেই সমস্ত লোকরা কারেহের পুত্র যোহাননের কাছে ছুটে এলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইশ্মায়েল সেই যে সব লোকদের বন্দী করে মিস্পা থেকে নিয়ে যাচ্ছিল, তারা কারেহের ছেলে যোহাননের কাছে ফিরে গেল।