Jeremiah 41:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু নথনিয়ের পুত্র ইসমাইল আট জন লোক নিয়ে যোহাননের সম্মুখ থেকে পালিয়ে গিয়ে অম্মোনীয়দের কাছে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু নথনিয়ের পুত্র ইশ্মায়েল তার আটজন সঙ্গীকে সাথে নিয়ে যোহাননের কাছ থেকে অম্মোনীয়দের দেশে পালিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু নথনিয়ের পুত্র ইশ্মায়েল আট জন লোকের সহিত যোহাননের সম্মুখ হইতে পলায়ন করিয়া অম্মোন-সন্তানদের কাছে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু নথনিয়ের পুত্র ইশ্মায়েল আট জন লোকের সহিত যোহাননের সম্মুখ হইতে পলায়ন করিয়া অম্মোন-সন্তানদের কাছে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ইশ্মায়েল ও তার আটজন লোক যোহাননের কাছ থেকে পালিয়ে অম্মোনীয়দের কাছে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইসমাইল ও তার আটজন লোক যোহাননের কাছ থেকে পালিয়ে অম্মোনীয়দের কাছে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ইশ্মায়েল ও তার দলের আটজন লোক তাদের হাত এড়িয়ে আম্মোনে পালিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইশ্মায়েল কোন মতে তার 8 জন সঙ্গী নিয়ে দৌড়ে লুকিয়ে পড়েছিল অম্মোন দেশের মানুষদের মধ্যে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু নথনিয়ের ছেলে ইশ্মায়েল আটজন লোকের সঙ্গে যোহাননের কাছ থেকে পালিয়ে অম্মোন সন্তানদের কাছে গেল।