Jeremiah 41:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা কল্দীয়দের ভয়ে মিসরে যাবার জন্য বেথেলহেমের পাশে কিমহমের যে সরাইখানা আছে, সেখানে প্রবাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা মিশরে যাওয়ার পথে বেথলেহেমের কাছে গেরুৎ-কিম্হমে গিয়ে থামল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা কল্দীয়দের ভয়প্রযুক্ত মিসরে যাইবার জন্য বৈৎলেহমের পার্শ্বে কিমহমের যে সরাইখানা আছে, তথায় প্রবাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা কল্দীয়দের ভয়প্রযুক্ত মিসরে যাইবার জন্য বৈৎলেহমের পার্শ্বে কিমহমের যে সরাইখানা আছে, তথায় প্রবাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা মিসরে যাবার পথে বৈৎলেহমের কাছে গেরুৎ কিম্হমে কিছু দিনের জন্য রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মিসরে যাবার পথে বেথেলহেমের কাছে গেরুৎ কিম্হমে কিছু দিনের জন্য রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনের রাজা গদলিয়কে মিসপার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। ইশ্মায়েল তাঁকে হত্যা করায় বন্দীরা ব্যাবিলনীয়দের ব্যাপারে খুব ভীত হয়ে পড়েছিল। ব্যাবিলনীয়দের হাত থেকে রক্ষা পাবার জন্য তারা মিশর অভিমুখে রওনা হয়ে গিয়েছিল এবং পথে বেথলেহেমের কাছে কিমহাম পান্থশালায় তারা বিশ্রাম নিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোহানন এবং তার সেনা প্রধানরা কল্দীয়দের ভয়ে ভীত হয়ে পড়েছিল| গদলিয় যিহূদার রাজ্যপাল হিসেবে বাবিলের রাজা নবূখদ্রিত্সর দ্বারা নিযুক্ত হয়েছিল, কিন্তু পরে ইশ্মায়েল তাকে হত্যা করে| তাই যোহানন ভেবেছিল যে এই খবর পেয়ে কল্দীয়রা রেগে যাবে| কারণ ইশ্মায়েল তাদের পরিচিত| তাই তারা দ্রুত মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল| মিশর যাওয়ার পথে বৈৎলেহেম শহরের কাছে গেরুথ কিমহমের যে সরাইখানা আছে সেখানে তারা থেকে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা চলে গেল এবং গেরুৎ কিমহমে কিছু দিন থাকলো, যেটা বৈৎলেহমের কাছে। কলদীয়দের ভয়ে তারা মিশরে যাচ্ছিল।