Jeremiah 41:18 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা নথনিয়ের পুত্র ইসমাইল ব্যাবিলনের বাদশাহ্র নিযুক্ত শাসনকর্তা অহীকামের পুত্র গদলিয়কে হত্যা করেছিল, সেজন্য্য তারা কল্দীয়দের ভয়ে ভীত হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন ব্যাবিলনীয়দের হাত এড়াতে পারে। তারা তাদের থেকে ভীত হয়েছিল, কারণ নথনিয়ের পুত্র ইশ্মায়েল অহীকামের পুত্র গদলিয়কে হত্যা করেছিল, যাঁকে ব্যাবিলনের রাজা দেশের উপরে প্রশাসকরূপে নিযুক্ত করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা নথনিয়ের পুত্র ইশ্মায়েল বাবিল-রাজের নিযুক্ত দেশাধ্যক্ষ অহীকামের পুত্র গদলিয়কে বধ করিয়াছিল, তজ্জন্য তাহারা কল্দীয়দের হইতে ভীত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা নথনিয়ের পুত্র ইশ্মায়েল বাবিল-রাজের নিযুক্ত দেশাধ্যক্ষ অহীকামের পুত্র গদলিয়কে বধ করিয়াছিল, তজ্জন্য তাহারা কল্দীয়দের হইতে ভীত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বাবিলীয়দের ভয়ে যিহূদা থেকে পালাচ্ছিল, কারণ ইশ্মায়েল বাবিলের রাজার নিযুক্ত শাসনকর্তা গদলিয়কে মেরে ফেলেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা ব্যাবিলনীয়দের ভয়ে এহুদা থেকে পালাচ্ছিল, কারণ ইসমাইল ব্যাবিলনের বাদশাহ্র নিযুক্ত শাসনকর্তা গদলিয়কে হত্যা করেছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাদের ভয় পেয়েছিল, কারণ নথনিয়ের ছেলে ইশ্মায়েল অহীকামের ছেলে গদলিয়কে হত্যা করেছিল, যাকে বাবিলের রাজা শাসনকর্ত্তা হিসাবে নিযুক্ত করেছিলেন।