Jeremiah 41:2 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে নথনিয়ের পুত্র ইসমাইল ও তার ঐ দশ জন সঙ্গী উঠে ব্যাবিলনের বাদশাহ্‌র নিযুক্ত শাসনকর্তা, শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়কে, তলোয়ারের আঘাতে হত্যা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন নথনিয়ের পুত্র ইশ্মায়েল ও তার সঙ্গী দশজন লোক উঠে শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয়কে তরোয়াল দিয়ে আঘাত করল। এভাবে তারা ব্যাবিলনের রাজা দ্বারা নিযুক্ত দেশের প্রশাসককে হত্যা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে নথনিয়ের পুত্র ইশ্মায়েল ও তাহার ঐ দশ জন সঙ্গী উঠিয়া বাবিল-রাজের নিযুক্ত দেশাধ্যক্ষকে, শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়কে, খড়্‌গাঘাতে বধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে নথনিয়ের পুত্র ইশ্মায়েল ও তাহার ঐ দশ জন সঙ্গী উঠিয়া বাবিল-রাজের নিযুক্ত দেশাধ্যক্ষকে, শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়কে, খড়্‌গাঘাতে বধ করিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সকলে একসঙ্গে বসে খাবার সময় ইশ্মায়েল ও তার সঙ্গীরা তরবারির আঘাতে গদলিয়কে হত্যা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন তারা এক সঙ্গে খাওয়া-দাওয়া করছিল, তখন ইশ্মায়েল ও তার দশ জন সঙ্গী তাদের তরবারি বের করেছিল এবং গদলিয়ের ওপর আক্রমণ করে তাকে হত্যা করেছিল| গদলিয় ছিল সেই জন যে বাবিলের রাজার দ্বারা যিহূদার রাজ্যপাল নিযুক্ত হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু নথনিয়ের ছেলে ইশ্মায়েল ও তার সঙ্গে আসা দশ জন লোক উঠে শাফনের নাতি, অহীকামের ছেলে গদলিয়কে তরোয়াল দিয়ে আঘাত করল। ইশ্মায়েল গদলিয়কে হত্যা করল, যাকে বাবিলের রাজার সেই দেশের শাসনকর্ত্তা নিযুক্ত করেছিলেন।