Jeremiah 41:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মিস্পাতে গদলিয়ের সঙ্গে যে সমস্ত ইহুদী ছিল এবং যে কল্দীয় সৈন্য সেখানে পাওয়া গেল ইসমাইল তাদের সকলকে হত্যা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইশ্মায়েল মিস্পায় গদলিয়ের সঙ্গে থাকা সমস্ত ইহুদিকেও হত্যা করল, সেই সঙ্গে সেখানে থাকা সমস্ত ব্যাবিলনীয় সৈন্যকেও মেরে ফেলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মিস্পাতে গদলিয়ের সঙ্গে যে সমস্ত যিহূদী ছিল, এবং যে কল্দীয়দিগকে সেখানে পাওয়া গেল, তাহাদিগকে, অর্থাৎ যোদ্ধা সকলকে ইশ্মায়েল বধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মিস্পাতে গদলিয়ের সঙ্গে যে সমস্ত যিহূদী ছিল, এবং যে কল্দীয়দিগকে সেখানে পাওয়া গেল, তাহাদিগকে, অর্থাৎ যোদ্ধা সকলকে ইশ্মায়েল বধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া মিসপাতে গদলিয়ের সংগে যে সব যিহূদীরা ছিল এবং সেখানে যে সব বাবিলীয় সৈন্য ছিল ইশ্মায়েল তাদের সবাইকে মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া মিসপাতে গদলিয়ের সংগে যে সব ইহুদীরা ছিল এবং সেখানে যে সব ব্যাবিলনীয় সৈন্য ছিল ইসমাইল তাদের সবাইকে হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ইসরায়েলীরা গদলিয়ের সঙ্গে মিসপাতে ছিল, তাদের এবং যে সমস্ত ব্যাবিলনীয় সৈন্য সেখানে ছিল, তাদের সকলকে ইশ্মায়েল হত্যা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইশ্মায়েল হত্যা করেছিল গদলিয়ের সঙ্গে মিস্পায় বাস করা যিহূদার লোকদের এবং বাবিলের সৈন্যদেরও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইশ্মায়েল মিস্পাতে গদলিয়ের সঙ্গে যে সব ইহুদীরা ছিল এবং যে সব কলদীয় সৈন্যকে সেখানে খুঁজে পাওয়া গেল, তাদের সবাইকে হত্যা করল।