Jeremiah 41:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গদলিয়কে হত্যা করার পরের দিন কেউই সেই বিষয়টি না জানবার আগেই,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গদলিয়ের হত্যার পরের দিন, কেউ কিছু জানার আগেই,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে গদলিয়কে বধ করিলে পর
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে গদলিয়কে বধ করিলে পর কেহই সে বিষয় জানিত না
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গদলিয় খুন হবার পরের দিন কেউ সেই কথা জানবার আগেই শিখিম, শীলো ও শমরিয়া থেকে আশিজন লোক তাদের দাড়ি কামিয়ে, কাপড়-চোপড় ছিঁড়ে ও নিজেদের দেহ কাটাকুটি করে শস্য-উৎসর্গ করবার জিনিস ও ধূপ নিয়ে সদাপ্রভুর ঘরে যাচ্ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গদলিয় খুন হবার পরের দিন কেউ সেই কথা জানবার আগেই শিখিম, শীলো ও সামেরিয়া থেকে আশিজন লোক তাদের দাড়ি কামিয়ে, কাপড়-চোপড় ছিঁড়ে ও নিজেদের শরীর কাটাকুটি করে শস্য-কোরবানী করবার জিনিস ও ধূপ নিয়ে মাবুদের ঘরে যাচ্ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন তখনও গদলিয়ের হত্যার সংবাদ জানাজানি হয়নি, সেইসময়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গদলিয় নিহত হবার পরের দিন 80 জন মানুষ মিস্পা শহরে এসেছিল| তারা প্রভুর উপাসনালয়ে এসেছিল শস্য নৈবেদ্য ও হোমবলি নিয়ে| ঐ 80 জন মানুষ তাদের দাড়ি কামিয়ে ফেলেছিল, তাদের জামাকাপড় ছিঁড়ে ছিল এবং তাদের নিজেদের ক্ষতবিক্ষত করেছিল| ঐ লোকরা এসেছিল শিখিম, শীলো এবং শমরিয়া থেকে| তাদের মধ্যে কেউই জানতো না যে গদলিয় নিহত হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সেটা ছিল গদলিয় হত্যার দ্বিতীয় দিন, কিন্তু কেউ তা জানত না।