Jeremiah 41:5 — Compare Translations
6 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শিখিম, শীলো ও সামেরিয়া থেকে আশি জন পুরুষ আসছিল; তারা দাড়ি কেটে, ছেঁড়া কাপড় পরে ও নিজ নিজ অঙ্গ কাটাকুটি করে মাবুদের বায়তুল-মোকাদ্দসে কোরবানী করার জন্য নৈবেদ্য ও ধূপ নিয়ে আসছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিখিম, শীলো ও শমরিয়া থেকে আশি জন লোক মন্দিরে সদাপ্রভুর উপাসনা করার জন্য উপস্থিত হল। তারা তাদের দাড়ি কামিয়ে ফেলেছিল, পরনের পোশাক ছিঁড়েছিল ও নিজেদের ক্ষতবিক্ষত করেছিল। তারা সঙ্গে নিয়ে এসেছিল শস্য-নৈবেদ্য ও ধূপ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—কেহই সে বিষয় জানিত না—দ্বিতীয় দিনে শিখিম, শীলো ও শমরিয়া হইতে আশী জন পুরুষ আসিতেছিল; তাহারা দাড়ি কাটিয়া, ছিন্নবস্ত্র পরিয়া ও আপন আপন অঙ্গ কাটাকুটি করিয়া সদাপ্রভুর গৃহে উৎসর্গ করণার্থে নৈবেদ্য ও ধূপ হস্তে লইয়া [আসিতেছিল]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দ্বিতীয় দিনে শিখিম, শীলো ও শমরিয়া হইতে আশি জন পুরুষ আসিতেছিল; তাহারা দাড়ি কাটিয়া, ছিন্নবস্ত্র পরিয়া ও আপন আপন অঙ্গ কাটাকুটি করিয়া সদাপ্রভুর গৃহে উৎসর্গ করণার্থে নৈবেদ্য ও ধূপ হস্তে লইয়া [আসিতেছিল]।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শেখেম, শীলোহ্ এবং শমরিয়া থেকে আশীজন লোক সেখানে এল। তারা দাড়ি কামিয়ে, তাদের পরণের কাপড় ছিঁড়ে, নিজেদের দেহ ক্ষত বিক্ষত করে মন্দিরে আসছিল শস্য-নৈবেদ্য ও ধূপ উৎসর্গ করার জন্য।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিখিম, শীলো ও শমরিয়া থেকে আশিজন লোক এল, যারা তাদের দাড়ি কামিয়ে, কাপড়-চোপড় ছিঁড়ে ও নিজেদের দেহ কাটাকুটি করে সদাপ্রভুর গৃহে ভক্ষ্য-নৈবেদ্য ও সুগন্ধি হাতে করে নিয়ে যাচ্ছিল।