Jeremiah 41:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নথনিয়ের পুত্র ইসমাইল তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মিস্পা থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে বাইরে গেল এবং তাদের সঙ্গে সাক্ষাৎ হলে তাদেরকে বললো, অহীকামের পুত্র গদলিয়ের কাছে চল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নথনিয়ের পুত্র ইশ্মায়েল কাঁদতে কাঁদতে মিস্‌পা থেকে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেল। যখন সে তাদের সাক্ষাৎ পেল, সে বলল, “চলো, আমরা অহীকামের পুত্র গদলিয়ের কাছে যাই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নথনিয়ের পুত্র ইশ্মায়েল তাহাদের সহিত সাক্ষাৎ করিবার জন্য মিস্পা হইতে নির্গত হইয়া রোদন করিতে করিতে বাহিরে গেল, এবং তাহাদের সহিত সাক্ষাৎ হইলে তাহাদিগকে কহিল, অহীকামের পুত্র গদলিয়ের কাছে চল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নথনিয়ের পুত্র ইশ্মায়েল তাহাদের সহিত সাক্ষাৎ করিবার জন্য মিস্পা হইতে নির্গত হইয়া রোদন করিতে করিতে বাহিরে গেল, এবং তাহাদের সহিত সাক্ষাৎ হইলে তাহাদিগকে কহিল, অহীকামের পুত্র গদলিয়ের কাছে চল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইশ্মায়েল তাদের সংগে দেখা করবার জন্য কাঁদতে কাঁদতে মিসপা থেকে বের হল। সেই লোকদের সংগে দেখা হলে পর সে বলল, “অহীকামের ছেলে গদলিয়ের কাছে চল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসমাইল তাদের সংগে দেখা করবার জন্য কাঁদতে কাঁদতে মিসপা থেকে বের হল। সেই লোকদের সংগে দেখা হলে পর সে বলল, “অহীকামের ছেলে গদলিয়ের কাছে চল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইশ্মায়েল তাদের সঙ্গে দেখা করার জন্য কাঁদতে কাঁদতে মিসপার বাইরে গেল। তাদের কাছে এসে বলল, দয়া করে আসুন, গদলিয়কে দেখে যান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইশ্মায়েল মিস্পা ছেড়েছিল এবং ঐ লোকদের সঙ্গে দেখা করতে বেরিয়েছিল| হাঁটবার সময় সে কাঁদছিল| ঐ লোকদের সঙ্গে দেখা হওয়ার পর সে চিৎকার করে বলেছিল, “আমার সঙ্গে চলো তোমরা গদলিয়র সঙ্গে দেখা করতে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নথনিয়ের ছেলে ইশ্মায়েল তাদের সঙ্গে দেখা করার জন্য কাঁদতে কাঁদতে মিস্পা থেকে বের হল। তখন এটা ঘটল, সে সেই লোকদের সঙ্গে দেখা করল, সে তাদের বলল, “অহীকামের ছেলে গদলিয়ের কাছে এস।”