Jeremiah 41:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা নগরের মধ্যস্থানে আসলে নথনিয়ের পুত্র ইসমাইল ও তার সঙ্গী পুরুষেরা তাদেরকে হত্যা করে সেখানকার কুয়ার মধ্যে নিক্ষেপ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তারা নগরে প্রবেশ করল, নথনিয়ের পুত্র ইশ্মায়েল ও তার সঙ্গী লোকেরা তাদের হত্যা করল এবং একটি কুয়োয় তাদের নিক্ষেপ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা নগরের মধ্যস্থানে আসিলে নথনিয়ের পুত্র ইশ্মায়েল ও তাহার সঙ্গী পুরুষেরা তাহাদিগকে বধ করিয়া তথাকার কূপমধ্যে নিক্ষেপ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা নগরের মধ্যস্থানে আসিলে নথনিয়ের পুত্র ইশ্মায়েল ও তাহার সঙ্গী পুরুষেরা তাহাদিগকে বধ করিয়া তথাকার কূপমধ্যে নিক্ষেপ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা শহরে ঢোকামাত্র ইশ্মায়েল ও তার সংগের লোকেরা সেই লোকদের মেরে ফেলে একটা কূয়ার মধ্যে ফেলে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা শহরে ঢোকামাত্র ইসমাইল ও তার সংগের লোকেরা সেই লোকদের হত্যা করে একটা কূয়ার মধ্যে ফেলে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা নগরীর ভেতরে ঢোকামাত্র ইশ্মায়েল ও তার দলের লোকেরা তাদের হত্যা করে কুয়োর মধ্যে ফেলে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যখন গদলিয়র সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে শহরে এসেছিল, ইশ্মায়েল ও তার সঙ্গীরা ঐ 80 জনকে হত্যা করে একটি গভীর জলাধারে ফেলে দিয়েছিল| কিন্তু হত্যার আগে ইশ্মায়েলকে ঐ 80 জনের 10 জন বলেছিল, “আমাদের অন্তত তুমি হত্যা কোরো না| আমরা মাঠের মধ্যে কিছু জিনিস লুকিয়ে রেখেছি| আমাদের গম আছে, য়ব আছে, তেল ও মধু আছে| এই সব তোমাকে আমরা দেব|” তাই ইশ্মায়েল অন্যদের হত্যা করার সময় ঐ 10 জনকে হত্যা করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা শহরের মাঝখানে আসলে নথনিয়ের ছেলে ইশ্মায়েল ও তার সঙ্গী লোকেরা তাদের হত্যা করে একটি কুয়োর মধ্যে ফেলে দিল।