Jeremiah 42:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সমস্ত সেনাপতি এবং কারেহের পুত্র যোহানন ও হোশয়িয়ের পুত্র যাসনিয়, আর ক্ষুদ্র ও মহান সমস্ত লোক কাছে এল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর কারেহের পুত্র যোহানন ও হোশয়িয়ের পুত্র যাসনিয় সমেত সমস্ত সৈন্যাধ্যক্ষ এবং ক্ষুদ্র ও মহান নির্বিশেষে সমস্ত লোক
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সমস্ত সেনাপতি এবং কারেহের পুত্র যোহানন ও হোশয়িয়ের পুত্র যাসনিয়, আর ক্ষুদ্র ও মহান্‌ সমস্ত লোক নিকটে আসিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সমস্ত সেনাপতি এবং কারেহের পুত্র যোহানন ও হোশয়িয়ের পুত্র যাসনিয়, আর ক্ষুদ্র ও মহান সমস্ত লোক নিকটে আসিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সৈন্যদলের সব সেনাপতিরা, কারেহের ছেলে যোহানন ও হোশয়িয়ের ছেলে যাসনিয় আর সমস্ত লোকেরা এসে নবী যিরমিয়কে বলল, “দয়া করে আপনি আমাদের মিনতি শুনুন এবং এই বাকী লোকদের জন্য আপনি আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন। আপনি তো এখন দেখতেই পাচ্ছেন যদিও এক সময় আমরা অনেকজন ছিলাম এখন কেবল মাত্র কয়েকজন পড়ে রয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সৈন্যদলের সব সেনাপতিরা, কারেহের ছেলে যোহানন ও হোশয়িয়ের ছেলে যাসনিয় আর সমস্ত লোকেরা এসে নবী ইয়ারমিয়াকে বলল, “দয়া করে আপনি আমাদের মিনতি শুনুন এবং এই বাকী লোকদের জন্য আপনি আপনার মাবুদ আল্লাহ্‌র কাছে মুনাজাত করুন। আপনি তো এখন দেখতেই পাচ্ছেন যদিও এক সময় আমরা অনেকজন ছিলাম এখন কেবল মাত্র কয়েকজন পড়ে রয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সমস্ত সেনাপতি এবং কারেহর পুত্র যোহানন এবং হশয়িয়ের পুত্র অসরিয় উচ্চনীচ নির্বিশেষে সর্বশ্রেণীর সমস্ত লোককে সঙ্গে নিয়ে আমার কাছে এসে বলল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যখন গেরুথ কিমহমে বাস করছিল, তখন যোহানন এবং হোশয়িয়ের পুত্র যাসনিয় সমস্ত সেনা আধিকারিক এবং ক্ষুদ্রতম থেকে সব চেয়ে গুরুত্বপূর্ণ সব লোকদের নিয়ে ভাববাদী যিরমিয়র কাছে গিয়েছিল| তাদের সঙ্গে ছিল সমস্ত সেনা আধিকারিক, গুরুত্বপূর্ণ ও সাধারণ লোকরাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সৈন্যদলের সেনাপতিরা, কারেহের ছেলে যোহানন, হোশয়িয়ের ছেলে যাসনিয় এবং মহান সমস্ত লোকেরা যিরমিয় ভাববাদীর কাছে জড়ো হল।