Jeremiah 42:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা বলেন, তোমরা যদি স্থির হয়ে এই দেশে বাস কর, তবে আমি তোমাদেরকে গড়ে তুলব, উৎপাটন করবো না, তোমাদেরকে রোপণ করবো, উন্মূলন করবো না; কেননা তোমাদের যে অমঙ্গল করেছি, সেই বিষয়ে ক্ষান্ত হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘তোমরা যদি এই দেশে থেকে যাও, আমি তোমাদের গড়ে তুলব, ভেঙে ফেলব না; আমি তোমাদের রোপণ করব, উৎপাটন করব না, কারণ আমি তোমাদের উপরে যে বিপর্যয় এনেছিলাম, তার জন্য আমি দুঃখ পেয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যদি স্থির হইয়া এই দেশে বাস কর, তবে আমি তোমাদিগকে গাঁথিয়া তুলিব, উৎপাটন করিব না, তোমাদিগকে রোপন করিব, উন্মূলন করিব না; কেননা তোমাদের যে অমঙ্গল করিয়াছি, তদ্বিষয়ে ক্ষান্ত হইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কথা কহেন, তোমরা যদি স্থির হইয়া এই দেশে বাস কর, তবে আমি তোমাদিগকে গাঁথিয়া তুলিব, উৎপাটন করিব না, তোমাদিগকে রোপণ করিব, উন্মূলন করিব না; কেননা তোমাদের যে অমঙ্গল করিয়াছি, তদ্বিষয়ে ক্ষান্ত হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘তোমরা যদি দেশে থাক তবে আমি তোমাদের গড়ে তুলব, ভেংগে ফেলব না; আমি তোমাদের লাগিয়ে দেব, উপ্‌ড়ে ফেলব না, কারণ তোমাদের উপরে যে বিপদ এনেছি তার জন্য আমি মনে ব্যথা পেয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘তোমরা যদি দেশে থাক তবে আমি তোমাদের গড়ে তুলব, ভেংগে ফেলব না; আমি তোমাদের লাগিয়ে দেব, উপ্‌ড়ে ফেলব না, কারণ তোমাদের উপরে যে বিপদ এনেছি তার জন্য আমি মনে ব্যথা পেয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তোমরা এ দেশে বাস করতে চাও, তাহলে আমি তোমাদের গড়ে তুলব, ধ্বংস করব না। তোমাদের আমি রোপণ করব, উপড়ে ফেলব না। তোমাদের উপরে যে ধ্বংসলীলা আমি ঘটিয়েছি, তার জন্য আমি মর্মাহত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘তোমরা যদি যিহূদা দেশে বাস করো, আমি তোমাদের শক্তিশালী করে তুলব – আমি তোমাদের ধ্বংস করব না| আমি তোমাদের চারাগাছের মতো বপন করব এবং তোমাদের আগাছার মতো উপড়ে ফেলব না| আমি এটা করব কারণ আমি দুঃখীত যে আমি তোমাদের জীবনে মারাত্মক বিপর্যয়গুলি এনেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
‘যদি তোমরা ফিরে আসো এবং এই দেশে বাস কর, তাহলে আমি তোমাদের গড়ে তুলব, তোমাদের ভাঙ্গবো না, আমি তোমাদের রোপণ করব, তোমাদের উপড়ে ফেলব না; কারণ আমি তোমাদের উপরে যে বিপদ এনেছি, সেখান থেকে ফিরে আসবো।