Jeremiah 42:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যে ব্যাবিলনের বাদশাহ্‌কে ভয় পেয়েছ, তাকে ভয় পেয়ো না; মাবুদ বলেন, তাকে ভয় পেয়ো না; কেননা তোমাদের নিস্তার করতে ও তার হাত থেকে তোমাদেরকে উদ্ধার করতে আমি তোমাদের সহবর্তী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা এখন যাকে ভয় পাও, সেই ব্যাবিলনের রাজাকে ভয় পেয়ো না। সদাপ্রভু এই কথা বলেন, তোমরা তাকে ভয় পেয়ো না, কারণ আমি তোমাদের সঙ্গে আছি। আমি তোমাদের রক্ষা করব ও তার হাত থেকে তোমাদের উদ্ধার করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যে বাবিল-রাজ হইতে ভীত হইয়াছ, তাহা হইতে ভীত হইও না; সদাপ্রভু কহেন, তাহা হইতে ভীত হইও না; কেননা তোমাদের নিস্তার করিতে ও তাহার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিতে আমি তোমাদের সহবর্ত্তী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যে বাবিল-রাজ হইতে ভীত হইয়াছ, তাহা হইতে ভীত হইও না; সদাপ্রভু কহেন, তাহা হইতে ভীত হইও না; কেননা তোমাদের নিস্তার করিতে ও তাহার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিতে আমি তোমাদের সহবর্তী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকে তোমরা ভয় করছ সেই বাবিলের রাজাকে তোমরা ভয় কোরো না, কারণ আমি তোমাদের সংগে সংগে আছি। আমি তোমাদের রক্ষা করব এবং তার হাত থেকে তোমাদের উদ্ধার করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাকে তোমরা ভয় করছ সেই ব্যাবিলনের বাদশাহ্‌কে তোমরা ভয় কোরো না, কারণ আমি তোমাদের সংগে সংগে আছি। আমি তোমাদের রক্ষা করব এবং তার হাত থেকে তোমাদের উদ্ধার করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলন রাজকে আর তোমরা ভয় করো না। আমি তোমাদের সঙ্গে আছি, তার হাত থেকে আমি তোমাদের উদ্ধার করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের রাজাকে এখন আর তোমরা ভয় পেও না| কারণ আমি তোমাদের সঙ্গে আছি| আমি তোমাদের রক্ষা করব| তার হাত থেকে আমি তোমাদের উদ্ধার করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিলের রাজাকে ভয় কোরো না, যাকে তোমরা ভয় করেছ। তাকে ভয় কোরো না’ এটা সদাপ্রভুর ঘোষণা কারণ আমি তার হাত থেকে তোমাদের রক্ষা করার জন্য ও উদ্ধার করার জন্য তোমাদের সাথে আছি।