Jeremiah 42:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদের প্রতি করুণা বর্ষণ করবো, তাতে সে তোমাদের প্রতি করুণা করবে ও তোমাদের নিজেদের ভূমিতে আবার তোমাদের ফিরিয়ে আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করব তাই সে তোমাদের প্রতি করুণা করবে এবং তোমাদের দেশে আবার তোমাদের নিয়ে বসাবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদের প্রতি করুণা বর্ত্তাইব, তাহাতে সে তোমাদের প্রতি করুণা করিবে, ও তোমাদের ভূমিতে তোমাদিগকে প্রত্যাগমন করাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদের প্রতি করুণা বর্তাইব, তাহাতে সে তোমাদের প্রতি করুণা করিবে, ও তোমাদের ভূমিতে তোমাদিগকে প্রত্যাগমন করাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের প্রতি করুণা করব, তাতে সে-ও তোমাদের প্রতি করুণা করবে এবং তোমাদের নিজেদের জায়গায় আবার তোমাদের ফিরিয়ে আনবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের প্রতি মমতা করব, তাতে সে-ও তোমাদের প্রতি মমতা করবে এবং তোমাদের নিজেদের জায়গায় আবার তোমাদের ফিরিয়ে আনবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি করুণাময়, তোমাদের জন্য তার অন্তরে আমি করুণার সঞ্চার করব। সে তেমাদের দেশে ফিরে যাবার অনুমতি দেবে। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের প্রতি করুণা করব এবং বাবিলের রাজাও তোমাদের প্রতি কৃপা প্রদর্শন করবে| এবং সে তোমাদের স্বদেশে ফিরিয়ে আনবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তোমাদের প্রতি করুণা করব, তাতে সেও তোমাদের প্রতি দয়া করবে এবং আমি তোমাদের নিজেদের দেশে আবার ফিরিয়ে আনব।