Jeremiah 42:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি তোমরা বল, আমরা এই দেশে বাস করবো না, এভাবে যদি তোমাদের আল্লাহ্ মাবুদের কথা মান্য না করে বল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু, যদি তোমরা বলো, ‘আমরা এই দেশে অবস্থান করব না,’ আর এভাবে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথার অবাধ্য হও,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি তোমরা বল, আমরা এ দেশে বাস করিব না, এইরূপে যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান না করিয়া বল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি তোমরা বল, আমরা এই দেশে বাস করিব না, এইরূপে যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান না করিয়া বল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু যদি আপনারা বলেন, ‘আমরা দেশে থাকব না’ এবং এইভাবে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কথা অমান্য করেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু যদি আপনারা বলেন, ‘আমরা দেশে থাকব না’ এবং এইভাবে আপনাদের মাবুদ আল্লাহ্র কথা অমান্য করেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা, যারা যিহুদীয়া দেশে অবশিষ্ট রয়েছ, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের অবাধ্য হয়ো না, এদেশে বাস করতে অনিচ্ছা প্রকাশ করো না। যেন একথা বলো না যে, না আমরা মিশর দেশে যাব, সেখানেই থাকব, সেখানে আমাদের যুদ্ধের মুখে পড়তে হবে না, বা রণদামামা শুনতে হবে না অথবা অনাহারে ও ক্ষুধায় দিন কাটাতে হবে না। যদি বল একথা, তাহলে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বলেছেন, যদি তোমরা মিশর দেশে যেতে কৃতসঙ্কল্প হয়ে থাক,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা হয়তো বলবে, ‘আমরা যিহূদায় থাকব না|’ যদি তোমরা একথা বলো তাহলে তোমরা তোমাদের প্রভু ঈশ্বরকে অমান্য করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি তোমরা বল, ‘আমরা এই দেশে থাকব না’ যদি তোমরা আমি, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা না শোনো;