Jeremiah 42:14 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘না, আমরা মিসর দেশে যাব, সেই স্থানে যুদ্ধ দেখতে, তূরীবাদ্য শুনতে ও খাদ্যের অভাবে ক্ষুধায় কষ্টভোগ করতে হবে না, আর আমরা সেখানে বাস করবো,’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যদি তোমরা বলো, ‘না, আমরা গিয়ে মিশরে বসবাস করব, যেখানে আমরা যুদ্ধ দেখতে পাব না বা তূরীর শব্দ শুনব না বা রুটির জন্য ক্ষুধার্ত হব না,’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘না, আমরা মিসর দেশে যাইব, সেই স্থানে যুদ্ধ দেখিতে, তূরীবাদ্য শ্রবণ করিতে ও খাদ্যাভাবে ক্ষুধাভোগ করিতে হইবে না, আর আমরা তথায় বাস করিব,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘না, আমরা মিসর দেশে যাইব, সেই স্থানে যুদ্ধ দেখিতে, তূরীবাদ্য শ্রবণ করিতে ও খাদ্যাভাবে ক্ষুধাভোগ করিতে হইবে না, আর আমরা তথায় বাস করিব,’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর যদি আপনারা বলেন, ‘আমরা গিয়ে মিসরে বাস করব; সেখানে আমরা যুদ্ধও দেখব না, তূরীর আওয়াজও শুনব না, খাবারের অভাবে খিদেও বোধ করব না,’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর যদি আপনারা বলেন, ‘আমরা গিয়ে মিসরে বাস করব; সেখানে আমরা যুদ্ধও দেখব না, শিংগার আওয়াজও শুনব না, খাবারের অভাবে খিদেও বোধ করব না,’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা হয়তো বলবে, ‘না, আমরা মিশরে গিয়ে বসবাস করব| সেখানে যুদ্ধের শিঙা বেজে উঠবে না| যুদ্ধের প্রকোপে আমাদের সেখানে অনাহারে যন্ত্রণা ভোগ করতে হবে না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তোমরা বল, ‘না! আমরা মিশর দেশে যাব, যেখানে আমরা কোনো যুদ্ধ দেখব না, তূরীধ্বনি শুনব না, খাবারের জন্য ক্ষুধার্ত হব না। আমরা সেখানে বাস করব’।