Jeremiah 42:15 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে এখন, হে এহুদার অবশিষ্ট লোকেরা, তোমরা মাবুদের কালাম শোন; বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন, তোমরা যদি মিসরে প্রবেশ করতে নিতান্তই উন্মুখ হও ও সেখানে প্রবাস করতে যাও,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে যিহূদার অবশিষ্ট লোকেরা, তোমরা সদাপ্রভুর কথা শোনো। বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘তোমরা যদি মিশরে যাওয়ার জন্য দৃঢ়সংকল্প হও আর সেখানে গিয়ে বসবাস করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘তবে এখন, হে যিহূদার অবশিষ্ট লোক সকল, তোমরা সদাপ্রভুর বাক্য শুন; বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা যদি মিসরে প্রবেশ করিতে নিতান্তই উন্মুখ হও, ও সেখানে প্রবাস করিতে যাও,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে এখন, হে যিহূদার অবশিষ্ট লোক সকল, তোমরা সদাপ্রভুর বাক্য শুন; বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা যদি মিসরে প্রবেশ করিতে নিতান্তই উন্মুখ হও, ও সেখানে প্রবাস করিতে যাও,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে যিহূদার বাদবাকী লোকেরা সদাপ্রভুর বাক্য শুনুন। ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, ‘তোমরা যদি মিসরে যাওয়াই ঠিক করে থাক আর সেখানে গিয়ে বাস কর,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে এহুদার বাদবাকী লোকেরা মাবুদের কালাম শুনুন। ইসরাইলের মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, ‘তোমরা যদি মিসরে যাওয়াই ঠিক করে থাক আর সেখানে গিয়ে বাস কর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তোমরা এই কথা বলো তাহলে প্রলয়ের রক্ষা পাওয়া যিহূদার লোকরা, শোন, প্রভুর বার্তা শোন| প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বলেছেন: ‘তোমরা যদি মিশরে গিয়ে থাকার সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে এই ঘটনাগুলি ঘটবে:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাহলে যিহূদার অবশিষ্ট লোকেরা এখন সদাপ্রভুর বাক্য শোনো। বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘তোমরা যদি মিশরে যাওয়াই ঠিক করে থাক, তাহলে যাও আর সেখানে বাস কর,