Jeremiah 42:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা হলে যে তলোয়ারের ভয় করছো, তা মিসর দেশেই তোমাদের নাগাল পাবে, আর যে দুর্ভিক্ষে ব্যাকুল হচ্ছো, তা মিসর দেশে তোমাদের অনুবর্তী হবে, তাতে তোমরা সেখানে মরবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে যে তরোয়ালকে তোমরা ভয় করছ, সেই তরোয়াল সেখানে তোমাদের নাগাল পাবে। আর যে দুর্ভিক্ষের জন্য তোমরা আতঙ্কগ্রস্ত, তা মিশরে তোমাদের পিছু নেবে, আর সেখানে তোমরা মারা যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা হইলে যে খড়্গের ভয় করিতেছ, তাহা মিসর দেশেই তোমাদের লাগাল পাইবে, আর যে দুর্ভিক্ষে ব্যাকুল হইতেছ, তাহা মিসর দেশে তোমাদের অনুবর্ত্তী হইবে, তাহাতে তোমরা সেখানে মরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা হইলে যে খড়্গের ভয় করিতেছ, তাহা মিসর দেশেই তোমাদের নাগাল পাইবে, আর যে দুর্ভিক্ষে ব্যাকুল হইতেছ, তাহা মিসর দেশে তোমাদের অনুবর্তী হইবে, তাহাতে তোমরা সেখানে মরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে যে যুদ্ধকে তোমরা ভয় করছ তা সেখানেই তোমাদের ধরে ফেলবে এবং যে দুর্ভিক্ষের ভয় করছ তা তোমাদের পিছন পিছন মিসরে যাবে এবং সেখানেই তোমরা মারা পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে যে যুদ্ধকে তোমরা ভয় করছ তা সেখানেই তোমাদের ধরে ফেলবে এবং যে দুর্ভিক্ষের ভয় করছ তা তোমাদের পিছন পিছন মিসরে যাবে এবং সেখানেই তোমরা মারা পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে যে যুদ্ধকে তোমরা ভয় কর, সেই যুদ্ধই তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে এবং যে অনাহার ও ক্ষুধার ভয়ে তোমরা আতঙ্কিত, সেই অনাহার তোমাদের পায়ে পায়ে চলবে। মিশরেই হবে তোমাদের মৃত্যু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তরবারিকে ভয় পাও| কিন্তু মিশরে তোমরা তরবারি দ্বারা পরাজিত হবে| তোমরা ক্ষুধার চিন্তা কর, কিন্তু মিশরেও তোমরা অনাহারে থাকবে| তোমরা সেখানে মারা যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে যে তরোয়ালকে তোমরা ভয় পাও, তা মিশর দেশেই তোমাদের ধরে ফেলবে। যে দূর্ভিক্ষের জন্য চিন্তা করছ, তা মিশরে তোমাদের পিছনে ছুটবে। তোমরা সেখানেই মারা যাবে।