Jeremiah 42:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেসব লোক মিসরে প্রবাস করতে যাবার জন্য উন্মুখ হয়েছে, তাদের এই গতি হবে, তারা তলোয়ার, দুর্িভক্ষ ও মহামারী দ্বারা মারা পড়বে; আমি তাদের প্রতি যে অমঙ্গল ঘটাবো, তা থেকে তাদের মধ্যে কেউই উদ্ধার বা রক্ষা পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বস্তুত, যারাই মিশরে গিয়ে বসবাস করার জন্য দৃঢ়সংকল্প, তারা তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারি দ্বারা মৃত্যুবরণ করবে। তাদের মধ্যে একজনও বেঁচে থাকবে না বা তাদের উপরে আমি যে বিপর্যয় আনয়ন করব, তা তারা এড়াতে পারবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সকল লোক মিসরে প্রবাস করিতে যাইবার জন্য উন্মুখ হইয়াছে, তাহাদের এই গতি হইবে, তাহারা খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা মারা পড়িবে; আমি তাহাদের প্রতি যে অমঙ্গল ঘটাইব, তাহা হইতে তাহাদের মধ্যে কেহই উত্তীর্ণ কি রক্ষাপ্রাপ্ত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সকল লোক মিসরে প্রবাস করিতে যাইবার জন্য উন্মুখ হইয়াছে, তাহাদের এই গতি হইবে, তাহারা খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা মারা পড়িবে; আমি তাহাদের প্রতি যে অমঙ্গল ঘটাইব, তাহা হইতে তাহাদের মধ্যে কেহই উত্তীর্ণ কি রক্ষাপ্রাপ্ত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা সত্যি যে, যারা মিসরে গিয়ে বাস করবে বলে ঠিক করেছে তারা সবাই সেখানে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মড়কে মারা পড়বে; যে বিপদ আমি তাদের উপর আনব তা থেকে তাদের একজনও বেঁচে থাকতে পারবে না কিম্বা তা এড়াতেও পারবে না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা সত্যি যে, যারা মিসরে গিয়ে বাস করবে বলে ঠিক করেছে তারা সবাই সেখানে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারীতে মারা পড়বে; যে বিপদ আমি তাদের উপর আনব তা থেকে তাদের একজনও বেঁচে থাকতে পারবে না কিংবা তা এড়াতেও পারবে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সমস্ত লোক মিশরে গিয়ে বসবাস করতে মনস্থ করেছে, হয় যুদ্ধে তাদের মৃত্যু হবে, নচেৎ দুর্ভিক্ষ অথবা মহামারীতে তাদের প্রাণ যাবে। তাদের মধ্যে একজনও বাঁচবে না, আমি সেই ভয়াবহ বিপর্যয় তাদের উপর আনব, তার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না কেউ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সমস্ত লোক মিশরে যেতে এবং সেখানে বাস করতে স্থির করেছিল তাদের মধ্যে একজনও বেঁচে থাকবে না| তরবারির আঘাত, অনাহার এবং মহামারীর প্রকোপে প্রত্যেকে মারা যাবে| আমার তাণ্ডব থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এটা ঘটবে, যারা মিশরে গিয়ে বাস করবে বলে ঠিক করেছে, তারা সবাই সেখানে তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারীতে মারা পড়বে। সেখানে তাদের কেউ জীবিত থাকবে না; যে বিপদ আমি তাদের উপর আনব, তা থেকে একজনও রেহাই পাবে না’।