Jeremiah 42:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, জেরুশালেম-নিবাসীদের উপরে যেমন আমার ক্রোধ ও গজব ঢালা হয়েছে, তোমরা মিসরে গমন করলে তোমাদের উপরে তেমনি আমার কোপ ঢালা হবে, তোমরা বিদ্রূপ, বিস্ময়, বদদোয়া ও উপহাসের পাত্র হবে; এই স্থান আর কখনও দেখতে পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘আমার রোষ ও ক্রোধ যেমন জেরুশালেম নিবাসীদের উপরে আমি ঢেলে দিয়েছিলাম, তেমনই, যখন তোমরা মিশরে যাবে, তোমাদের উপরে আমি আমার ক্রোধ ঢেলে দেব। তোমরা অভিশাপ ও বিভীষিকার পাত্র হবে, তোমরা হবে মৃত্যুদণ্ডের ও দুর্নামের পাত্র। তোমরা এই স্থান আর কখনও দেখতে পাবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, যিরূশালেম-নিবাসীদের উপরে যেমন আমার ক্রোধ ও কোপ ঢালা গিয়াছে, তোমরা মিসরে গমন করিলে তোমাদের উপরে তেমনি আমার কোপ ঢালা যাইবে, তোমরা অভিসম্পাত, বিস্ময়, শাপ ও টিটকারির পাত্র হইবে; এই স্থান আর কখনও দেখিতে পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের-ঈশ্বর, এই কথা কহেন, যিরূশালেম-নিবাসীদের উপরে যেমন আমার ক্রোধ ও কোপ ঢালা গিয়াছে, তোমরা মিসরে গমন করিলে তোমাদের উপরে তেমনি আমার কোপ ঢালা যাইবে, তোমরা অভিসমপাত, বিস্ময়, শাপ ও টিট্‌কারির পাত্র হইবে; এই স্থান আর কখনও দেখিতে পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, ‘যারা যিরূশালেমে বাস করত তাদের উপরে যেমন করে আমার ভীষণ অসন্তোষ ও ক্রোধ ঢেলে পড়েছে তোমরা মিসরে গেলে তেমনি করে আমার ক্রোধ তোমাদের উপরেও ঢেলে পড়বে। তোমরা হবে ঠাট্টা-বিদ্রূপ ও ঘৃণার পাত্র; তোমাদের অবস্থা দেখে লোকে হতভম্ব হবে আর তোমাদের নাম নিয়ে লোকে অভিশাপ দেবে। তোমরা আর কখনও এই জায়গা দেখতে পাবে না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন, ‘যারা জেরুজালেমে বাস করত তাদের উপরে যেমন করে আমার ভীষণ রাগ ও গজব ঢেলে পড়েছে তোমরা মিসরে গেলে তেমনি করে আমার গজব তোমাদের উপরেও ঢেলে পড়বে। তোমরা হবে ঠাট্টা-বিদ্রুপ ও ঘৃণার পাত্র; তোমাদের অবস্থা দেখে লোকে হতভম্ব হবে আর তোমাদের নাম নিয়ে লোকে বদদোয়া দেবে। তোমরা আর কখনও এই জায়গা দেখতে পাবে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বলেন, জেরুশালেমের মানুষের উপর আমার ক্রোধ ও রোষ যেভাবে বর্ষিত হয়েছে, ঠিক সেইভাবে আমার রোষবহ্নি তোমাদের উপরেও বর্ষিত হবে, যদি তোমরা মিশর দেশে যাও। তোমরা হবে মানুষের অভিসম্পাতের বিষয়, উপহাসের পাত্র। এ দেশ আর কোনদিনও তোমরা দেখতে পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের ঈশ্বর বলেছেন: ‘আমি জেরুশালেমের বিরুদ্ধে আমার রোধ দেখিয়েছিলাম| জেরুশালেমবাসীদের আমি শাস্তিও দিয়েছি| একই ভাবে মিশরে যেতে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধেও আমি আমার রোধ দর্শন করাবো| লোক খারাপ ঘটনার উদাহরণ হিসেবে তোমাদের কথা উল্লেখ করবে| তোমরা হবে অভিশপ্ত| লোকরা তোমাদের জন্য লজ্জিত হবে| তোমাদের অপমান করবে| এবং তোমরা আর কোন দিন যিহূদাকে স্বচক্ষে দেখতে পাবে না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘যিরূশালেমে বসবাসকারীদের উপরে যেমন করে আমার রোষ ও ক্রোধ ঢালা হয়েছে, তোমরা মিশরে গেলে তেমন ভাবে আমার ক্রোধ তোমাদের উপরেও ঢালা হবে। তোমরা হবে অভিশাপের, ভয়ঙ্কর, শাপের, অসম্মানের পাত্র। তোমরা পুনরায় এই দেশ দেখতে পাবে না’।