Jeremiah 42:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে এহুদার অবশিষ্ট লোকেরা, মাবুদ তোমাদের বলেছেন, তোমরা মিসরে প্রবেশ করো না; নিশ্চয় জেনো, আমি আজ তোমাদের এই সাক্ষ্য দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে যিহূদার অবশিষ্ট লোকেরা, সদাপ্রভু তোমাদের বলেছেন, ‘তোমরা মিশরে যেয়ো না।’ এই বিষয়ে নিশ্চিত হও, আমি তোমাদের আজ সাবধান করে দিই,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে যিহূদার অবশিষ্ট লোক সকল, সদাপ্রভু তোমাদিগকে বলিয়াছেন, তোমরা মিসরে প্রবেশ করিও না; নিশ্চয় জানিও, আমি অদ্য তোমাদিগকে এই সাক্ষ্য দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে যিহূদার অবশিষ্ট লোক সকল, সদাপ্রভু তোমাদিগকে বলিয়াছেন, তোমরা মিসরে প্রবেশ করিও না; নিশ্চয় জানিও, আমি অদ্য তোমাদিগকে এই সাক্ষ্য দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে যিহূদার বাদবাকী লোকেরা, সদাপ্রভু তো আপনাদের বলেছেন, ‘তোমরা মিসরে যেয়ো না।’ আপনারা জেনে রাখুন আমি আজ আপনাদের সাবধান করছি যে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে এহুদার বাদবাকী লোকেরা, মাবুদ তো আপনাদের বলেছেন, ‘তোমরা মিসরে যেয়ো না।’ আপনারা জেনে রাখুন আমি আজ আপনাদের সাবধান করছি যে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা, অবশিষ্টাংশ যারা যিহুদীয়ায় রয়েছ, মিশরে কিছুতেই যেও না, আমি সাবধান করে দিলাম তোমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদার বেঁচে যাওয়া লোকরা, প্রভু তোমাদের বলেছিলেন: ‘মিশরে যেও না|’ এখন আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার অবশিষ্ট লোকেরা, সদাপ্রভু তোমাদের বিষয়ে বলেছেন, তোমরা মিশরে যেয়ো না! তোমরা অবশ্যই জানো যে, আজ তোমাদের বিরুদ্ধে একটি সাক্ষী হয়েছি।