Jeremiah 42:2 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং নবী ইয়ারমিয়াকে বললো, আমাদের এই ফরিয়াদ আপনার সাক্ষাতে গ্রাহ্য হোক; আপনি আমাদের জন্য, অর্থাৎ এ সব অবশিষ্ট লোকের জন্য, আপনার আল্লাহ্ মাবুদের কাছে মুনাজাত করুন; কেননা আপনি স্বচক্ষে আমাদের দেখছেন, আমরা অনেকে ছিলাম, এখন অল্পই অবশিষ্ট আছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদী যিরমিয়ের কাছে এসে তাঁকে বলল, “দয়া করে আমাদের আবেদন শুনুন এবং এই অবশিষ্ট লোকদের সবার জন্য আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন। কারণ, যেমন আপনি এখন দেখতে পাচ্ছেন, এক সময় আমরা যদিও অনেকে ছিলাম, কিন্তু এখন অল্প কয়েকজন মাত্র অবশিষ্ট আছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যিরমিয় ভাববাদীকে কহিল, আমাদের এই বিনতি আপনার সাক্ষাতে গ্রাহ্য হউক; আপনি আমাদের নিমিত্ত, অর্থাৎ এই সমস্ত অবশিষ্ট লোকের নিমিত্ত, আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন; কেননা আপনি স্বচক্ষে আমাদিগকে দেখিতেছেন, আমরা অনেকে ছিলাম, এক্ষণে অল্পই অবশিষ্ট আছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যিরমিয় ভাববাদীকে কহিল, আমাদের এই বিনতি আপনার সাক্ষাতে গ্রাহ্য হউক; আপনি আমাদের নিমিত্ত, অর্থাৎ এই সমস্ত অবশিষ্ট লোকের নিমিত্ত, আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন; কেননা আপনি স্বচক্ষে আমাদিগকে দেখিতেছেন, আমরা অনেকে ছিলাম, এক্ষণে অল্পই অবশিষ্ট আছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দয়া করে আমাদের মিনতি রাখুন। আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন। আমরা যারা রক্ষা পেয়েছি, আমাদের সকলের জন্য প্রার্থনা করুন। একসময় এখানে আমরা অনেকজন ছিলাম, কিন্তু আজ সামান্য কয়েকজন অবশিষ্ট রয়েছি, তা আপনি দেখতেই পাচ্ছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা প্রত্যেকে গিয়ে যিরমিয়কে বলেছিল, “যিরমিয়, অনুগ্রহ করে আমাদের কথা শোন| প্রভু, তোমার ঈশ্বরের কাছে ধ্বংস হয়ে যাওয়া যিহূদার কোন মতে জীবিত এই সামান্য কয়েক জন লোকদের জন্য প্রার্থনা করো| যিরমিয় তুমি দেখতেই পাচ্ছো যে একটা সময় আমরা সংখ্যায় অনেক থাকলেও এখন আমরা সামান্য কয়েক জনে এসে ঠেকেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাঁকে বলল, “আপনার কাছে আমাদের বিনতি শুনুন। আমাদের মধ্যে যারা অবশিষ্ট আছে, তাদের জন্য আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন, কারণ আপনি যেমন দেখছেন, আমরা মাত্র কয়েকজন রয়েছি।