Jeremiah 42:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্ততঃ তোমরা নিজেদের প্রাণের বিরুদ্ধে প্রতারণা করেছ, কেননা তোমরা আমাকে তোমাদের আল্লাহ্ মাবুদের কাছে প্রেরণ করেছিলে, বলেছিলে, ‘তুমি আমাদের জন্য আমাদের আল্লাহ্ মাবুদের কাছে মুনাজাত কর, তাতে আমাদের আল্লাহ্ মাবুদ যা যা বলবেন, সেই অনুসারে তুমি আমাদের জানাবে, আমরা তা করব।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা আমাকে তোমাদের ঈশ্বর, সদাপ্রভুর কাছে পাঠিয়ে এক সাংঘাতিক ভুল করেছিলে। তোমরা বলেছিলে, ‘আপনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আমাদের জন্য প্রার্থনা করুন। তিনি যা বলেন, আমাদের কাছে বলুন, আমরা সেসবই পালন করব।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ তোমরা আপনাদের প্রাণের বিরুদ্ধে প্রতারণা করিয়াছ, কেননা তোমরা আমাকে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রেরণ করিয়াছিলে, বলিয়াছিলে, ‘তুমি আমাদের নিমিত্ত আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা কর, তাহাতে আমাদের ঈশ্বর সদাপ্রভু যাহা যাহা বলিবেন, তদনুসারে তুমি আমাদিগকে জানাইবে, আমরা তাহা করিব।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্ততঃ তোমরা আপনাদের প্রাণের বিরুদ্ধে প্রতারণা করিয়াছ, কেননা তোমরা আমাকে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রেরণ করিয়াছিলে, বলিয়াছিলে, ‘তুমি আমাদের নিমিত্ত আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা কর, তাহাতে আমাদের ঈশ্বর সদাপ্রভু যাহা যাহা বলিবেন, তদনুসারে তুমি আমাদিগকে জানাইবে, আমরা তাহা করিব।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা মারাত্মক ভুল করতে যাচ্ছেন। আপনারা আমাকে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে এই বলে পাঠিয়েছিলেন, ‘আপনি আমাদের জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন; তিনি যা বলবেন তা সবই আপনি আমাদের বলবেন আর আমরা তা করব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা মারাত্মক ভুল করতে যাচ্ছেন। আপনারা আমাকে আপনাদের মাবুদ আল্লাহ্র কাছে এই বলে পাঠিয়েছিলেন, ‘আপনি আমাদের জন্য আমাদের মাবুদ আল্লাহ্র কাছে মুনাজাত করুন; তিনি যা বলবেন তা সবই আপনি আমাদের বলবেন আর আমরা তা করব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তোমরা যাও, তাহলে মারাত্মক ভুল করবে এবং সে ভুল হবে প্রাণঘাতী। তোমরা আমাকে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে তোমাদের জন্য বিনতি জানাতে বলেছিলে, তোমরা শপথ করেছিলে যে, তিনি যা আদেশ করবেন, তা তোমরা সব পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা একটা ভুল করছো যেটা তোমাদের মৃত্যু আনবে| তোমরা আমাকে পাঠিয়েছিলে প্রভু তোমাদের ঈশ্বরের কাছে| তোমরা আমাকে বলেছিলে, ‘প্রভু, আমাদের ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করো| প্রভু আমাদের কি করতে বলেছেন তা সব আমাদের জানাও| আমরা প্রভুকে মান্য করব|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা নিজেদের প্রাণের বিরুদ্ধে প্রতারণা করেছ, কারণ তোমরা আমি-যিরমিয়কে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে পাঠিয়েছিলেন, বলেছিলে, ‘আপনি আমাদের জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন; তাতে আমাদের ঈশ্বর সদাপ্রভুর যা বলবেন, সেই সবই আপনি আমাদের জানাবেন, আমরা তাই করব’।