Jeremiah 42:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আজ আমি তোমাদেরকে তা জানালাম; কিন্তু তোমাদের আল্লাহ্ মাবুদ যেসব বিষয়ের জন্য আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন, তার কোন বিষয়ে তোমরা তাঁর কথা মান্য করলে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আজ তা তোমাদের বলে দিয়েছি, কিন্তু তোমরা তবুও সেইসব কথা পালন করছ না, যা সদাপ্রভু, তোমাদের ঈশ্বর তোমাদের কাছে বলার জন্য আমাকে পাঠিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অদ্য আমি তোমাদিগকে তাহা জানাইলাম; কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে সকল বিষয়ের জন্য আমাকে তোমাদের কাছে পাঠাইয়াছেন, তাহার কোন বিষয়ে তোমরা তাঁহার রবে অবধান করিলে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অদ্য আমি তোমাদিগকে তাহা জানাইলাম; কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে সকল বিষয়ের জন্য আমাকে তোমাদের কাছে পাঠাইয়াছেন, তাহার কোন বিষয়ে তোমরা তাঁহার রবে অবধান করিলে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আজ তা আপনাদের বললাম কিন্তু যে সব বিষয় বলবার জন্য আপনাদের ঈশ্বর সদাপ্রভু আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন তা আপনারা এখনও পালন করেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আজ তা আপনাদের বললাম কিন্তু যে সব বিষয় বলবার জন্য আপনাদের মাবুদ আল্লাহ্ আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন তা আপনারা এখনও পালন করেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এখন তোমরা তাঁর সব আদেশ অমান্য করছ, এই কথা বলার জন্য তিনি আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। আমি তোমাদের সব কথাই বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আজ আমি তোমাদের প্রভুর বার্তাগুলি বলেছি| কিন্তু তোমরা প্রভু তোমাদের ঈশ্বরকে অমান্য করেছো| আমি তাঁর কাছ থেকে যে বাণীগুলি নিয়ে এসেছি তা তোমরা শুনে চলছো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি আজ তোমাদেরকে তা জানালাম; কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু আমাকে যে সব বিষয়ের জন্য আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন, তাঁর কোনো কথাই তোমরা এখনও শোনো নি।