Jeremiah 42:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন নিশ্চয় জেনো, তোমরা যে স্থানে প্রবাস করার জন্য যেতে বাসনা করছো, সেই স্থানে তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা মারা পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, এখন এই বিষয়ে নিশ্চিত হও, তোমরা যেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চাও, সেখানে তোমরা তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারিতে মৃত্যুবরণ করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন নিশ্চয় জানিও, তোমরা যে স্থানে প্রবাস করণার্থে যাইতে বাঞ্ছা করিতেছ, সে স্থানে খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা মারা পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন নিশ্চয় জানিও, তোমরা যে স্থানে প্রবাস করণার্থে যাইতে বাঞ্ছা করিতেছ, সেই স্থানে খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা মারা পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই এখন আপনারা জেনে রাখুন যে, আপনারা যে জায়গায় গিয়ে বাস করতে চান সেখানে আপনারা যুদ্ধ, দুর্ভিক্ষ ও মড়কে মারা পড়বেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই এখন আপনারা জেনে রাখুন যে, আপনারা যে জায়গায় গিয়ে বাস করতে চান সেখানে আপনারা যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারীতে মারা পড়বেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং মনে রেখ, যে দেশে গিয়ে তোমরা বসবাস করতে চাইছ, সেই দেশে যুদ্ধ বা দুর্ভিক্ষ অথবা মহামারীতে তোমাদের মৃত্যু হবেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং এখন নিশ্চিতভাবে তোমরা একথা বুঝে নাও: তোমরা যারা মিশরে যেতে চাও তাদের জীবনে দুর্যোগ আসবেই| তোমাদের মৃত্যু হবে তরবারির আঘাতে, অনাহারে অথবা ভয়ঙ্কর মহামারীর প্রকোপে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এখন, তোমরা নিশ্চয়ই জেনে রাখ যে, তোমরা যেখানে বসবাস করতে চাও, সেখানে তোমরা তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারীতে মারা পড়বে।”