Jeremiah 42:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব কোন্ পথ আমাদের গন্তব্য, কি করা আমাদের কর্তব্য, তা যেন আপনার আল্লাহ্ মাবুদ আমাদেরকে জানিয়ে দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনি প্রার্থনা করুন যেন, আপনার ঈশ্বর সদাপ্রভু আমাদের বলে দেন, আমরা কোথায় যাব ও আমরা কী করব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব কোন্ পথ আমাদের গন্তব্য, কি করা আমাদের কর্ত্তব্য, তাহা আপনার ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে জ্ঞাত করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব কোন্ পথ আমাদের গন্তব্য, কি করা আমাদের কর্তব্য, তাহা আপনার ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে জ্ঞাত করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন যাতে তিনি আমাদের বলে দেন আমরা কোথায় যাব আর কি করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার মাবুদ আল্লাহ্র কাছে মুনাজাত করুন যাতে তিনি আমাদের বলে দেন আমরা কোথায় যাব আর কি করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রার্থনা করুন যেন আমাদের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর যেন আমাদের পথ প্রদর্শন করেন এবং আমাদের কর্তব্য কর্মের নির্দেশ দান করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয় প্রভু তোমার ঈশ্বরকে প্রার্থনা করে বলে দিতে বলো আমরা এখন কি করব, কোথায় যাব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনার ঈশ্বর সদাপ্রভু জিজ্ঞাসা করুন কোন পথে আমরা যাব, কি করা আমাদের উচিত।”