Jeremiah 42:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইয়ারমিয়া নবী তাদেরকে বললেন, আমি তোমাদের কথা শুনলাম, দেখ, তোমাদের কথা অনুসারে আমি তোমাদের আল্লাহ্ মাবুদের কাছে মুনাজাত করবো এবং মাবুদ তোমাদের যে কোন উত্তর দেবেন, তার সমস্ত কথা তোমাদেরকে জ্ঞাত করবো, কিছুই তোমাদের কাছে গোপন করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদী যিরমিয় উত্তর দিলেন, “আমি তোমাদের কথা শুনেছি। তোমরা যেমন অনুরোধ করেছ, আমি নিশ্চয়ই তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করব। সদাপ্রভু আমাকে যা বলেন, সে সমস্তই আমি তোমাদের বলব এবং তোমাদের কাছ থেকে কিছুই গোপন রাখব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিরমিয় ভাববাদী তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের কথা শুনিলাম, দেখ, তোমাদের বাক্যানুসারে আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করিব, এবং সদাপ্রভু তোমাদিগকে যে কোন উত্তর দিবেন, তাহার সমস্ত কথা তোমাদিগকে জ্ঞাত করিব, কিছুই তোমাদের কাছে গোপন করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিরমিয় ভাববাদী তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের কথা শুনিলাম, দেখ, তোমাদের বাক্যানুসারে আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করিব, এবং সদাপ্রভু তোমাদিগকে যে কোন উত্তর দিবেন, তাহার সমস্ত কথা তোমাদিগকে জ্ঞাত করিব, কিছুই তোমাদের কাছে গোপন করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে নবী যিরমিয় বললেন, “আমি আপনাদের কথা শুনেছি। আমি আপনাদের অনুরোধ অনুসারে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে নিশ্চয়ই প্রার্থনা করব। সদাপ্রভু যা বলবেন তা সবই আপনাদের বলব, কিছুই আপনাদের কাছ থেকে গোপন করব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে নবী ইয়ারমিয়া বললেন, “আমি আপনাদের কথা শুনেছি। আমি আপনাদের অনুরোধ অনুসারে আপনাদের মাবুদ আল্লাহ্র কাছে নিশ্চয়ই মুনাজাত করব। মাবুদ যা বলবেন তা সবই আপনাদের বলব, কিছুই আপনাদের কাছ থেকে গোপন করব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বললাম, বেশ, আমি তাহলে আপনাদের কথামত আমাদের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করব এবং তিনি যা বলবেন, আপনাদের জানিয়ে দেব, কোন কথা গোপন করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ভাববাদী যিরমিয় উত্তর দিয়েছিল, “আমি বুঝতে পারছি তোমরা আমাকে কি করতে বলছো| আমি তোমাদের ইচ্ছামতো তোমাদের প্রভু ঈশ্বরকে প্রার্থনা করে সব বলব| এবং প্রভুর উত্তরও গোপন না করে তোমাদের জানাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই যিরমিয় ভাববাদী তাদের বললেন, “আমি তোমাদের কথা শুনেছি। দেখ, তোমরা যেমন অনুরোধ করেছ, তেমন আমি তোমাদের জন্য সদাপ্রভু তোমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সদাপ্রভু যা উত্তর দেবেন, আমি তোমাদের বলব, তোমাদের থেকে কিছুই গোপন করব না।”