Jeremiah 42:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাল হোক, বা মন্দ হোক, আমরা যাঁর কাছে আপনাকে প্রেরণ করছি, আমাদের আল্লাহ্‌ সেই মাবুদের কথা মান্য করবো; যেন আমাদের আল্লাহ্‌ মাবুদের কথা মান্য করি বলে আমাদের মঙ্গল হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা আমাদের অনুকূলে হোক বা না হোক, আমরা আমাদের সেই ঈশ্বর, সদাপ্রভুর আদেশ পালন করব, যাঁর কাছে আমরা আপনাকে প্রেরণ করছি, যেন তা আমাদের পক্ষে মঙ্গলস্বরূপ হয়, কারণ আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা অবশ্যই পালন করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাল হউক, কি মন্দ হউক, আমরা যাঁহার কাছে আপনাকে প্রেরণ করিতেছি, আমাদের ঈশ্বর সেই সদাপ্রভুর রবে আমরা অবধান করিব; যেন আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করি বলিয়া আমাদের মঙ্গল হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাল হউক, কি মন্দ হউক, আমরা যাঁহার কাছে আপনাকে প্রেরণ করিতেছি, আমাদের ঈশ্বর সেই সদাপ্রভুর রবে আমরা অবধান করিব; যেন আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করি বলিয়া আমাদের মঙ্গল হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যাঁর কাছে আপনাকে পাঠাচ্ছি আমরা আমাদের সেই ঈশ্বর সদাপ্রভুর কথার বাধ্য হব- তা আমাদের পছন্দমত হোক বা না হোক। যদি আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হই তবে আমাদের ভাল হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যাঁর কাছে আপনাকে পাঠাচ্ছি আমরা আমাদের সেই মাবুদ আল্লাহ্‌র কথার বাধ্য হব-তা আমাদের পছন্দমত হোক বা না হোক। যদি আমরা আমাদের মাবুদ আল্লাহ্‌র বাধ্য হই তবে আমাদের ভাল হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তা আমাদের মনোমত হোক বা না হোক। আমরা যদি তাঁর আদেশ পালন করি, তবে সব কিছুই মঙ্গলজনক হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা বাণী পছন্দ করি কি না করি সেটা কোন ব্যাপারই নয়| আমরা আমাদের প্রভু ঈশ্বরকে মান্য করব| আমরা তোমাকে প্রভুর কাছে পাঠাচ্ছি তাঁর একটি বাণীর জন্য| তিনি যা বলবেন তা আমরা মেনে চলব তখন আমাদের মঙ্গল হবে| হ্যাঁ, আমরা আমাদের প্রভু ঈশ্বরকে মান্য করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি এটি ভালো হয় কিংবা যদি এটি খারাপ হয়, আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভু কথার বাধ্য হব, যাঁর কাছে আমরা আপনাকে পাঠাচ্ছি, তাই যখন আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভু কথার বাধ্য হব এটাই আমাদের জন্য ভাল হবে।”