Jeremiah 42:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তিনি কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সেনাপতিদেরকে এবং ক্ষুদ্র ও মহান সমস্ত লোককে ডেকে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তিনি কারেহের পুত্র যোহানন, তার সঙ্গী সমস্ত সৈন্যাধ্যক্ষ ও ক্ষুদ্র ও মহান নির্বিশেষে সব লোককে ডেকে পাঠালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তিনি কারেহের পুত্র যোহাননকে ও তাহার সঙ্গী সেনাপতিগণকে এবং ক্ষুদ্র ও মহান্‌ সমস্ত লোককে ডাকিয়া কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তিনি কারেহের পুত্র যোহাননকে ও তাহার সঙ্গী সেনাপতিগণকে এবং ক্ষুদ্র ও মহান সমস্ত লোককে ডাকিয়া কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তিনি যোহাননকে ও তার সংগের সৈন্যদলের সব সেনাপতিদের এবং সমস্ত লোকদের ডেকে একত্র করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তিনি যোহাননকে ও তার সংগের সৈন্যদলের সব সেনাপতিদের এবং সমস্ত লোকদের ডেকে একত্র করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তখন সেনাপতিসহ যোহাননকে ও অন্যান্য সমস্ত লোককে ডেকে পাঠালাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যোহানন ও তার সেনা আধিকারিকদের এবং অন্যান্য সমস্ত লোককে ডেকে যিরমিয় বলেছিল,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যিরমিয় কারেহের ছেলে যোহাননকে ও তার সঙ্গী সেনাপতিদের এবং ছোট ও মহান সমস্ত লোকদের ডাকলেন।