Jeremiah 42:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যাঁর কাছে নিজেদের ফরিয়াদ উপস্থিত করবার জন্য আমাকে প্রেরণ করেছিলে, সেই মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের বললেন, “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, যাঁর কাছে তোমাদের নিবেদন রাখতে তোমরা আমাকে পাঠিয়েছিলে, তিনি এই কথা বলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যাঁহার কাছে আপনাদের বিনতি উপস্থিত করণার্থে আমাকে প্রেরণ করিয়াছিলে, সেই সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যাঁহার কাছে আপনাদের বিনতি উপস্থিত করণার্থে আমাকে প্রেরণ করিয়াছিলে, সেই সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাদের বললেন, “আপনারা আপনাদের মিনতি জানাবার জন্য যাঁর কাছে আমাকে পাঠিয়েছিলেন সেই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাদের বললেন, “আপনারা আপনাদের মিনতি জানাবার জন্য যাঁর কাছে আমাকে পাঠিয়েছিলেন সেই ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ বলছেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের আমি বললাম, তোমরা যাঁর কাছে তোমাদের বিনতি নিয়ে আমাকে পাঠিয়েছিলে, সেই প্রভু পরমেশ্বর, ইসরায়েলের ঈশ্বর বলেছেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা আমাকে প্রভুকে জিজ্ঞাসা করতে পাঠিয়েছিলে, “প্রভু, ইস্রায়েলের ঈশ্বর যা বলেছেন তা হল এই:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদের বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু, যাঁর কাছে তোমরা নিজেদের বিনতি জানাবার জন্য আমাকে পাঠিয়েছিলে সেই সদাপ্রভু এই কথা বলেন,