Jeremiah 43:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়ারমিয়া যখন সব লোকের কাছে তাদের আল্লাহ্ মাবুদের সমস্ত কালাম— যেসব কালাম বলবার জন্য তাদের আল্লাহ্ মাবুদ তাঁকে তাদের কাছে প্রেরণ করেছিলেন, সেসব কালাম বলা শেষ করলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরমিয় যখন তাদের ঈশ্বর সদাপ্রভুর সব কথা বলা শেষ করলেন, সেই সকল কথা, যা সদাপ্রভু তাদের কাছে বলার জন্য তাঁকে পাঠিয়েছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরমিয় যখন সকল লোকের কাছে তাহাদের ঈশ্বর সদাপ্রভুর সমস্ত বাক্য—যে সকল বাক্য বলিবার জন্য তাহাদের ঈশ্বর সদাপ্রভু তাঁহাকে তাহাদের কাছে প্রেরণ করিয়াছিলেন, সেই সকল বাক্য—সাঙ্গ করিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরমিয় যখন সকল লোকের কাছে তাহাদের ঈশ্বর সদাপ্রভুর সমস্ত বাক্য- যে সকল বাক্য বলিবার জন্য তাহাদের ঈশ্বর সদাপ্রভু তাঁহাকে তাহাদের কাছে প্রেরণ করিয়াছিলেন, সেই সকল বাক্য- সাঙ্গ করিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যিরমিয়কে যে সব কথা বলবার জন্য লোকদের কাছে পাঠিয়েছিলেন তিনি যখন সেই সব কথা বলা শেষ করলেন তখন হোশয়িয়ের ছেলে অসরিয়, কারেহের ছেলে যোহানন ও সমস্ত অহংকারী লোকেরা যিরমিয়কে বলল, “আপনি মিথ্যা কথা বলছেন। ‘তোমরা মিসরে বাস করতে যাবে না’ এই কথা বলবার জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভু আপনাকে পাঠান নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ ইয়ারমিয়াকে যে সব কথা বলবার জন্য লোকদের কাছে পাঠিয়েছিলেন তিনি যখন সেই সব কথা বলা শেষ করলেন তখন হোশয়িয়ের ছেলে অসরিয়, কারেহের ছেলে যোহানন ও সমস্ত অহংকারী লোকেরা ইয়ারমিয়াকে বলল, “আপনি মিথ্যা কথা বলছেন। ‘তোমরা মিসরে বাস করতে যাবে না’ এই কথা বলবার জন্য আমাদের মাবুদ আল্লাহ্ আপনাকে পাঠান নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর লোকদের কাছে যে কথা বলার জন্য আমাকে পাঠিয়েছিলেন, সব আমি তাদের বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং যিরমিয়, প্রভু তাদের ঈশ্বরের সব বার্তা তাদের বলে শেষ করেছিল| যিরমিয় সবকিছু তাদের বলেছিল যা যা প্রভু তাকে ঐ লোকদের বলতে পাঠিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটি ঘটেছিল, যিরমিয় সমস্ত লোকেদের কাছে সদাপ্রভু, তাদের ঈশ্বরের বাক্য ঘোষণা করা শেষ করলেন, যা সদাপ্রভু, তাদের ঈশ্বর যিরমিয়কে বলতে বলেছিলেন।