Jeremiah 43:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে এসে মিসর দেশে আঘাত করবে, মৃত্যুর পাত্রকে মৃত্যুতে, বন্দীত্বের পাত্রকে বন্দীত্বে ও তলোয়ারের পাত্রকে তলোয়ারের হাতে তুলে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে এসে মিশর আক্রমণ করবে। যারা মৃত্যুর জন্য নির্ধারিত, তাদের মৃত্যু হবে, যারা বন্দিত্বের জন্য নির্ধারিত, তারা বন্দি হবে এবং যারা তরোয়ালের আঘাতের জন্য নির্ধারিত, তারা তরোয়ালের আঘাতে মরবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আসিয়া মিসর দেশে আঘাত করিবে, মৃত্যুর পাত্রকে মৃত্যুতে, বন্দিত্বের পাত্রকে বন্দিত্বে, ও খড়্গের পাত্রকে খড়্গে সমর্পণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আসিয়া মিসর দেশে আঘাত করিবে, মৃত্যুর পাত্রকে মৃত্যুতে, বন্দিত্বের পাত্রকে বন্দিত্বে, ও খড়্গের পাত্রকে খড়্গে সমর্পণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে এসে মিসর আক্রমণ করবে এবং যারা মৃত্যুর জন্য ঠিক হয়ে আছে তাদের মৃত্যু হবে, যারা বন্দী হবার জন্য ঠিক হয়ে আছে তারা বন্দী হবে আর যারা তলোয়ারের জন্য ঠিক হয়ে আছে তারা যুদ্ধে মারা যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে এসে মিসর আক্রমণ করবে এবং যারা মৃত্যুর জন্য ঠিক হয়ে আছে তাদের মৃত্যু হবে, যারা বন্দী হবার জন্য ঠিক হয়ে আছে তারা বন্দী হবে আর যারা তলোয়ারের জন্য ঠিক হয়ে আছে তারা যুদ্ধে মারা যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নেবুকাডনেজার এসে মিশরকে পরাজিত করবে। মহামারীতে মৃত্যুই যাদের অবধারিত, তাদের মৃত্যু হবে মহামারীতেই, বন্দীত্ব যাদের চূড়ান্ত পরিণাম, বন্দী করে নিয়ে যাওয়া হবে তাদের এবং যুদ্ধে নিহত হবার জন্যই যারা নির্ধারিত, যুদ্ধেই তারা নিহত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে আসবে এবং মিশর আক্রমণ করবে| কাউকে মেরে ফেলা হবে, কাউকে বন্দি করা হবে এবং অপর কাউকে যুদ্ধে নিহত করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে আসবে এবং মিশর দেশ আক্রমণ করবে। যে মৃত্যুর জন্য ঠিক হয়েছে, তার মৃত্যু হবে; যে বন্দী হবার জন্য ঠিক হয়েছে, তাকে বন্দী করা হবে; যে তরোয়ালের জন্য ঠিক হয়েছে, সে তরোয়ালে পতিত হবে।