Jeremiah 43:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি মিসরস্থ দেবালয়গুলোতে আগুন লাগাব, বস্তুত সে দেবতাদের কতগুলোকে পুড়িয়ে দেবে ও কতগুলোকে বন্দী করে নিয়ে যাবে; এবং ভেড়ার রাখাল যেমন তার শরীরে কাপড় জড়ায়, তেমনি সে এই মিসর দেশ দ্বারা নিজেকে সজ্জিত করবে; এবং সে এই স্থান থেকে শান্তিতে প্রস্থান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে মিশরের সব দেবদেবীর মন্দিরে আগুন লাগাবে। সে তাদের মন্দিরগুলি অগ্নিদগ্ধ করবে এবং তাদের দেবমূর্তিগুলি লুট করে নিয়ে যাবে। যেভাবে মেষপালক তার শরীরের চারপাশে কাপড় জড়ায়, সেভাবেই সে মিশরকে তার চারপাশে জড়াবে ও অক্ষত এখান থেকে প্রস্থান করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি মিসরস্থ দেবালয়-সমূহে আগুন লাগাইব, বস্তুতঃ সে দেবগণের কতকগুলিকে পোড়াইয়া দিবে, ও কতকগুলিকে বন্দি করিয়া লইয়া যাইবে; এবং মেষপালক যেমন আপন গাত্রে বস্ত্র জড়ায়, তদ্রূপ সে এই মিসর দেশ দ্বারা আপনাকে সজ্জিত করিবে; এবং সে এই স্থান হইতে শান্তিতে প্রস্থান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি মিসরস্থ দেবালয়-সমূহে আগুন লাগাইব, বস্তুতঃ সে দেবগণের কতকগুলিকে পোড়াইয়া দিবে, ও কতকগুলিকে বন্দি করিয়া লইয়া যাইবে; এবং মেষপালক যেমন আপন গাত্রে বস্ত্র জড়ায়, তদ্রূপ সে এই মিসর দেশ দ্বারা আপনাকে সজ্জিত করিবে; এবং সে এই স্থান হইতে শান্তিতে প্রস্থান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরের দেব-দেবতার মন্দিরগুলোতে সে আগুন ধরিয়ে দেবে; সে তাদের মন্দিরগুলো পুড়িয়ে দিয়ে তাদের দেবতাগুলোকে বন্দী করে নিয়ে যাবে। রাখাল যেমন করে তার গায়ে কাপড় জড়ায় তেমনি করে সে মিসরকে দিয়ে নিজেকে জড়াবে এবং সেখান থেকে সে নিরাপদেই চলে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরের দেব-দেবীর মন্দিরগুলোতে সে আগুন ধরিয়ে দেবে; সে তাদের মন্দিরগুলো পুড়িয়ে দিয়ে তাদের দেবতাগুলোকে বন্দী করে নিয়ে যাবে। রাখাল যেমন করে তার গায়ে কাপড় জড়ায় তেমনি করে সে মিসরকে দিয়ে নিজেকে জড়াবে এবং সেখান থেকে সে নিরাপদেই চলে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরের দেবতাদের মন্দিরে আমি আগুন লাগিয়ে দেব এবং ব্যাবিলনরাজ হয় তাদের দেবতাদের পুড়িয়ে দেবে, না হয় দেশে নিয়ে যাবে। মেষপালক যেমন তার পোষাক পরিচ্ছন্ন করে, সেইভাবে ব্যাবিলনরাজ মিশরদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং বিজয়ীরূপে নির্বিঘ্নে প্রস্থান করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরের মূল্যহীন মূর্ত্তিগুলো সে নিয়ে চলে যাবে| তারপর সে ভ্রান্ত দেবতাদের সমস্ত মন্দিরগুলোতে আগুন লাগিয়ে দেবে| একজন মেষপালক যেমন তার পোশাক থেকে ছারপোকা বেছে তার পোশাকাদি পরিষ্কার করে তেমন করেই নবূখদ্রিত্সর মিশরকে পরিষ্কার করবে| তারপর সে নিরাপদে মিশর ত্যাগ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি মিশরের দেবতার মন্দিরগুলিতে আগুন ধরিয়ে দেব। নবূখদনিৎসর তাদের পুড়িয়ে দেবে বা বন্দী করবে। সে মিশর দেশকে পরিধান করবে, যেমন মেষপালক তার পোশাকের উকুন পরিষ্কার করে । সে বিজয়ী হয়ে সেখান থেকে চলে যাবে।