Jeremiah 43:2 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হোশয়িয়ের পুত্র অসরিয় ও কারেহের পুত্র যোহানন এবং গর্বিত লোকেরা সকলে ইয়ারমিয়াকে বললো, তুমি মিথ্যা বলছো; মিসরে প্রবাস করতে যেও না; এই কথা বলতে আমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাকে পাঠান নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন হোশয়িয়ের পুত্র অসরিয় ও কারেহের পুত্র যোহানন অন্য সব উদ্ধত মানুষের সঙ্গে যিরমিয়কে বলল, “আপনি মিথ্যা কথা বলছেন! আমাদের ঈশ্বর সদাপ্রভু আপনাকে এই কথা বলার জন্য পাঠাননি যে, ‘অবশ্যই তোমরা মিশরে গিয়ে বসবাস করার জন্য যাবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হোশয়িয়ের পুত্র অসরিয় ও কারেহের পুত্র যোহানন, এবং গর্ব্বিত লোকেরা সকলে যিরমিয়কে কহিল, তুমি মিথ্যা বলিতেছ; মিসরে প্রবাস করিতে যাইও না, এই কথা বলিতে আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে পাঠান নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হোশয়িয়ের পুত্র অসরিয় ও কারেহের পুত্র যোহানন, এবং গর্বিত লোকেরা সকলে যিরমিয়কে কহিল, তুমি মিথ্যা বলিতেছ; মিসরে প্রবাস করিতে যাইও না; এই কথা বলিতে আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে পাঠান নাই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন হশয়িয়ের পুত্র অসরিয় ও কারেহের পুত্র যোহানন এবং অন্যান্য সমস্ত উদ্ধত ব্যক্তিবর্গ আমাকে বলল, আপনি মিথ্যা কথা বলছেন। আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাদের মিশরে গিয়ে বসবাস করতে নিষেধ করার জন্য আপনাকে পাঠাননি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হোশয়িয়ের পুত্র অসরিয় ও কারেহের পুত্র যোহানন এবং আরও কিছু মানুষ ভীষণ অহঙ্কারী এবং একগুঁয়ে ও জেদী| তারা যিরমিয়র প্রতি রুদ্ধ হয়ে উঠেছিল| রুদ্ধ জনতা যিরমিয়কে বলেছিল, “তুমি মিথ্যে বলছো যিরমিয়| প্রভু, আমাদের ঈশ্বর তোমাকে আমাদের কাছে একথা বলতে পাঠাননি যে, আমরা যেন মিশরে না যাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন হোশয়িয়ের ছেলে অসরিয়, কারেহের ছেলে যোহানন ও সমস্ত অহঙ্কারী লোকেরা যিরমিয়কে বলল, “তুমি মিথ্যা কথা বলছ। সদাপ্রভু, আমাদের ঈশ্বর তোমাকে বলতে পাঠান নি, ‘তোমরা মিশরে বসবাস করতে যেও না’।